*পার্বতীর বাবার মুখের ওপরে এই বিয়ে অস্বীকার করলো নতুন! গ্রামের লোকের সামনে খুলে গেল পার্বতীর আসল মুখোশ! দুর্ধর্ষ আজকের পর্ব*

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের গল্প যতই সামনের দিকে এগোচ্ছে ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তত বাড়ছে। প্রতিদিনই ধারাবাহিকের পর্বে থাকছে নিত্য নতুন টুইস্ট।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনী শুধু একটাই কথা বলে সে নিজের চোখে যা দেখেছে যা শুনেছে সেই সবটাই বিশ্বাস করছে। নতুন বার বার কমলিনীকে বোঝাতে থাকে কমলিনী অবুঝের মত কথা বলছে সবটা জেনে শুনেও বুঝতে চাইছে না। নিজেকে বারবার সাধারণ প্রমাণ করার চেষ্টা করছে। যেখানে নতুন তাকে অসাধারণভাবে সবসময় ভালবেসেছে, তাকে দেখেছে। সে নতুনকে অবিশ্বাস করে নতুনের মান সম্মান নিয়ে খেলা করছে। নতুনকে পুতুলের মত ব্যবহার করছে। কিন্তু তাতেও কমলিনীর মত পাল্টে যায় না।

তারপরে দুজনের কথার মাঝে হঠাৎ করে ঘরে চলে আসে পার্বতী। পার্বতী এসে জানায় নতুন যদি তাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে সে জোর করে আদায় করে নেবে। তার অফিসের লোক, আত্মীয়-স্বজন সকলের কাছে বিচার চাইবে। কমলিনীর কাছে বিচার চাইবে। কমলিনী এবং নতুনের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা সে ভালোমতো জানে। কিন্তু এখন পার্বতীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে সে তার স্ত্রী তাই নতুন না চাইলেও তাকে জোর করে আটকে রাখবে। নতুন আবার চিৎকার করতে থাকে, পার্বতীকে অপমান করে। কিন্তু এবারে নতুনের পাশে এসে দাঁড়ালো কুরচি। সব সত্যি জানার পর সে নতুনের পাশে দাঁড়িয়েছে। নতুন পার্বতীকে স্ত্রী হিসেবে স্বীকার না করার পর থেকেই সে নতুনের পাশে থাকবে বলে জানিয়েছে।

এরপর পার্বতী বার বার কমলিনীকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে। অন্তত তাদের ফুলশয্যার দিন যেন বাড়ি থেকে বেরিয়ে না যায় কমলিনী। তাহলে অনেক কথা উঠবে। তাই পার্বতী বারবার অনুরোধ করে তাকে থাকার জন্য। পার্বতী নতুনকে ভয় দেখায় আত্মহত্যা করার। যদি পার্বতীকে স্ত্রী স্বীকৃতি না দেয় তাহলে সে আত্মহত্যা করবে বলে জানায়। এদিকে নতুন জানিয়ে দেয় সে যদি বিদেশে চলে যায় তাহলে পার্বতী তার ঠিকানাও খুজে পাবে না। তখন তাকে একাই সারা জীবন কাটাতে হবে। এরপর পার্বতী বারবার নতুনকে নিচে যাওয়ার অনুরোধ করে। কারণ নিচে পার্বতীর বাবা এসেছে ফুলশয্যার তত্ত্ব নিয়ে।

আরও পড়ুনঃ রুক্মিণীকে গোপালের কাছে পৌঁছে দিতে ভয়ংকর পথ বেছে নিলো পারুল! আবারো স্ত্রীর পাশেই রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

এরপরে নিচে এসে নতুন সবার সামনেই পার্বতীর বাবাকে জানায় এই বিয়ে সে মানে না। বন্ধ দরজার পেছনে পার্বতী নিজেই নিজের হাতে সিঁদুর পরেছে। তাই এই বিয়ের কোন মূল্য নেই নতুন এর কাছে। এদিকে পার্বতীর বাবা তো এসব মানে বুঝতেই পারছে না। যদি বিয়ে না হয়ে থাকে তাহলে নতুন এতদিন চুপ করে কেন ছিল। সেই প্রশ্ন ওঠে বারবার। এদিকে সবাই বারবার নতুনকে বলে একবার যখন পার্বতীর সিঁথিতে সিঁদুর উঠেছে তখন নতুন যেন সব স্বাভাবিকভাবে মেনে নেয়। কিন্তু নতুন এই বিয়ে মানতে নারাজ। মাঝখান থেকে বিপদে পড়েছে কমলিনী। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button