টগরকে তার আসল জায়গা বুঝিয়ে দিল পারুল! সংসারের অশান্তি লাগানোর শাস্তি হাতেনাতে পেলো টগর! দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, স্কলারশিপ পরীক্ষায় আসল হিরো রায়ান। রায়ান পরীক্ষায় দারুণ রেজাল্ট করে এবং সে লন্ডনে যাওয়ার সুযোগ পায়। পারুল তো রায়ানের রেজাল্ট শুনে এত খুশি হয় যে সকলের সামনেই রায়ানকে জড়িয়ে ধরে। রায়ানও অবাক হয়ে যায় পারুলের ব্যবহারে। তারপর পারুল আগে পিসিমণিকে ফোন করে এই খবরটা জানায়। তিনি তো খুবই খুশি হয় রায়ানের সাফল্যে। তাই জন্য বসু বাড়িতে রায়ানের জন্য পার্টির আয়োজন করে পারুল। সবাই নাচ গান হৈ হুল্লোরে মেতে ওঠে। কিন্তু এসবের মধ্যেও মন খারাপ ত্বরিতার। পারুল সেটা লক্ষ্য করে।

এরপর রায়ানের লন্ডন যাওয়ার সময় চলে আসে। বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হয় রায়ান। সকলের থেকে আশীর্বাদ শুভ কামনা নিয়ে যেই না রায়ান বাড়ির বাইরে বেরোতে যাবে অমনি বাধা দেয় টগর। টগর সকলের সামনেই বলে ওঠে সে আর মল্লারও রায়ানের সাথে বিদেশ যাবে। সবাই তো এই কথা শুনে অবাক হয়ে যায়। টগরের এই কান্ড দেখে পারুল চিৎকার করে ওঠে। কিন্তু টগর বলে মল্লার তাকে কথা দিয়েছে তারা হানিমুনে লন্ডন যাবে। টগরের কথা কেউ কিছু বুঝতে পারে না। পারুল তো যা নয় তাই বলে। আর টগর কিছুতেই যেতে দেবে না রায়ানকে। তারপর কোনরকমে মল্লার টগরকে নিয়ে ঘরে যায়। রায়ানকেও সবাই বিদায় জানায়।
পিসিমণি সকলের সামনে পারুলকে ধন্যবাদ জানায়। পারুলের জন্যই রায়ান এতদূর এগিয়েছে। পারুল না থাকলে রায়ান সঠিক পথে যেতে পারত না। দাদুও ধন্যবাদ জানায় পারুলকে। আর বলেন পারুলকে তিনি উপহার দিতে চান তাই পারুল যা চাইবে তাই যেন চেয়ে নেয়। এদিকে শিরিন রায়ানের মাকে বোঝাতে থাকে রায়ান এখন বিদেশে সেই সুযোগে পারুলকে বাড়ি থেকে তাড়াতে হবে।
আরও পড়ুনঃ রোহিতের পর এবার রুদ্রর বন্দুকের নিশানায় ফুলকি! ভগবানের মতন উদয় হয়ে ফুলকির প্রাণ বাঁচালো অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব
পরের দিন পারুল যখন ইউনিভার্সিটি যাবে তখনও ত্বরিতার মন খারাপ লক্ষ্য করে। ত্বরিতা প্রথমে লুকিয়ে গেলেই পড়ে সে বলে আসলে সেও পড়াশুনায় ভালো ছিল। নিজের জন্য কিছু করতে চেয়েছিল। কিন্তু বিয়ের পর সংসারের জন্য সব বন্ধ হয়ে যায়। তাই এখন তার এই সংসারে দমবন্ধ লাগে। ওইদিকে বাড়ির যা পরিস্থিতি তাতে দোকানের চাপ রায়ানের বাবা কাকা একা সামলাতে পারছে না। তাই তারজন্য কাউকে প্রয়োজন। তখন পারুলই সবাইকে ত্বরিতার কথা জানায়। সবাই তো অবাক, রায়ানের মা বাধা দেয়। কিন্তু পারুল ঠিক দাদুর সাথে কথা বলে রাজি করিয়ে নেয়। কিন্তু ত্বরিতা দোকানে যাওয়ার সময় বাধা দেয় মৈনাক। সে সকলের সামনে স্বামীর জোর খাটাতে থাকে। মৈনাকের মুখে এমন কথা শুনে অবাক হয় সকলে। তখন মৈনাক জানায় টগর তাকে এসব বলেছে। পারুল তখনই সকলের সামনে টগরকে শাসন করে। এবার দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

