একেই বলে কেঁচো খুঁড়তে কেউটে! বুবলাইয়ের হাসপাতালেই নতুনের প্রিয় ছাত্র! মায়ের সংসার ভাঙতে বর্ষা-বুবলাইয়ের ফন্দি ফাঁ’স! কি জানতে পারল নতুন? দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান ধারাবাহিকগুলি (Bengali actress) বেশিরভাগই নারী কেন্দ্রিক। আবার কিছু কিছু ধারাবাহিকে পুরুষকেও প্রাধান্য দেওয়া হয়। ধারাবাহিকের নায়ক নায়িকারা বেশিরভাগই যুবক যুবতী। তবে স্টার জলসায় (Star jalsha) সম্প্রচারিত চিরসখার (Chirosokha) মধ্যবয়সী প্রেম এই সমস্ত ধারাবাহিককে হার মানাতে বাধ্য।

শুরু থেকেই কমলিনী আর স্বতন্ত্রের একে অপরকে করা শ্রদ্ধা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, ভরসা এই সব কিছুই দর্শকদের মুগ্ধ করেছে। কিছুদিন আগে নতুনের জন্যই তাদের ভালোবাসা পরিণতি পেয়েছে। তবে এই পরিণতি মেনে নিতে পারেনি কমলিনীর বড় ছেলে বুবলাই। তার মতে তার মা যেটা করেছে সেটা ভীষণ বড় একটা অন্যায়।

মাকে কিছুতেই সুখে শান্তিতে সংসার করতে দেখতে চায় না বুববলাই এবং তার অত্যন্ত নোংরা মানসিকতার স্ত্রী বর্ষা। মাকে শাস্তি দিতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করে সে। আর সেই খবর পাওয়া মাত্র নিজের নতুন সাজানো সংসারের তোয়াক্কা না করে নিজের ছেলের কাছে ছুটে যায় কমলিনী। যদিও সেখানে গিয়ে তাকে পেতে হয়েছে একাধিক অপমান।

আজকের পর্বে দেখা যায়, কমলিনী ঠিক করেছে সে তার ছেলেকে দেখতে আবারো হাসপাতালে যাবে। এর মাঝেই ঘটে যায় এক অন্য ঘটনা। নতুনের সঙ্গে কথা হয় তার এক প্রিয় ছাত্রের। সেই ছাত্র এখন ওই হাসপাতালেরই ডাক্তার। সে নতুনকে বুবলাই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চায়। এবং এই সমস্ত কিছু সে সামনাসামনি বলতে চায়।

আরও পড়ুনঃ মাত্র ৬৮ বছর বয়সেই হারিয়েছিলেন প্রাণ, কেটে গিয়েছে গোটা একটা বছর! আজও অভিনেতা পার্থসারথি দেবের জায়গা পূরণ করতে পারেনি ইন্ডাস্ট্রি!

নতুন বুঝতে পারে এই আত্মহত্যার মধ্যেও অন্য গল্প লুকিয়ে রয়েছে। আর সময় নষ্ট না করে নিজের খাওয়া শেষ করে তাড়াতাড়ি সে হাসপাতালের দিকে রওনা দেয়। পাশাপাশি কমলিনীকে বেশি চিন্তা করতে বারণ করে। দর্শকদের ধারণা, নতুনের এই ছাত্র এবার এমন এক সত্য উদঘাটন করতে চলেছে যা বদলে দেবে মা-ছেলের সম্পর্কের সমীকরণ।

Back to top button