জীবনের বিশেষ দিনে পাশে নেই নতুন! থেমে গেল প্রাণের স্পন্দন! চিরদিনের মতো চিরসখাকে হারিয়ে ফেললো কমলিনী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গত কয়েকদিনের পর্বে দেখানো হচ্ছে কলেজে ক্লাস করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে নতুন। নতুন অসুস্থ হয়ে পড়ার পর তার কলেজের বাকি শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টরা মিলে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এদিকে বারবার কমলিনী ফোন করছে নতুনকে। কিন্তু নতুন সেই ফোন ধরতে না করে। কারণ কমলিনী যদি নতুনের অসুস্থতার কথা জানতে পারে তাহলে সব ছেড়ে ছুটে আসবে। এদিকে নতুনের এত কষ্ট হচ্ছে শরীরে তার মনে হচ্ছে সে আর বাঁচবে না। কমলিনীর সাথে তার আর দেখা হবে না কোনোদিন।
এরইমধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শক তো খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কমলিনীর জীবনে যে এমন কিছু ঘটবে তারই বিশেষ দিনে সেটা কেউই কল্পনা করতে পারেনি। নতুনকে ছাড়াও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছায় সকলে। কমলিনী বারবার ফোন করলেও ফোন ধরে না নতুন।
আরও পড়ুনঃ ‘সকালে উঠে দেখি শরীরে একাধিক জায়গায় ক্ষত…’- “কালা জাদু”র শিকার রণজয়! শোবার ঘরে ভয়ংকর ঘটনার শিকার অভিনেতা!
একদিকে কমলিনী যখন স্টেজে উঠে হাতে পুরষ্কার তুলে নিচ্ছে অন্যদিকে তখন মৃত্যুর সাথে লড়াই করছে নতুন। স্টেজে উঠে কমলিনী নতুনকে ধন্যবাদ জানায়। কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে নতুনের সেই খবর তার কাছে পৌঁছায় না। এই প্রোমো দেখেই দর্শক একেবারে ভেঙে পড়েছেন। দেখা যাক কি হয় আগামী পর্বে।

