মিঠাই ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় মিষ্টি! নতুন রূপে ফিরছে ক্ষুদে শিল্পী অনুমেঘা কাহালি!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।

তবে নতুন ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু পুরোনো ধারাবাহিক দর্শকদের মনে চিরকাল থেকে যায়। সেরকম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার মিঠাই ধারাবাহিক। ধারাবাহিকটি দর্শকদের মনের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটি শেষ হবার সময় তাই দর্শকদের খুবই মন খারাপ ছিল। সেই ধারাবাহিকে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের ছোট্ট সন্তান মিষ্টির কথা নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে?

actress

ধারাবাহিকে ছোট্ট মিষ্টির চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী অনুমেখা কাহালি। যে কিনা ধারাবাহিক জগতে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই অল্প বয়সে নিজের দক্ষ অভিনয় এবং মিষ্টি ব্যবহারে সকলের প্রিয় হয়ে উঠেছে সে। কিন্তু মিঠাই ধারাবাহিকের পর অনুমেঘাকে সেভাবে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। যার ফলে অনুমেঘাকে ইতিমধ্যেই মিস করতে শুরু করেছেন দর্শক। অনেকেই জানতে চেয়েছিলেন কবে আবার নতুন চরিত্রে ফিরবে অনুমেঘা।

আরও পড়ুনঃ বস্তিতে এসেও মহা সংকটে ফুলকি! পরিবারকে বাঁচাতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লো সে! টানটান উত্তেজনাময় ধারাবাহিকের আজকের পর্ব ফাঁ’স!

এবারে দর্শকদের সেই সকল প্রতীক্ষার অবসান হতে চলেছে। জি বাংলার পর্দায় অবশেষে ফিরছে অনুমেঘা। এই খবর সামনে আসার পর থেকে তো দর্শক ভীষণই খুশি। অনেকদিন পর আবার ছোট্ট অনুমেঘাকে দেখবেন দর্শক এটাই নিয়ে অনেকের মনে অনেক উত্তেজনা রয়েছে। তবে কোন ধারাবাহিকের কোন চরিত্র দেখা যাবে তাকে সেই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক মহলে।

তবে আপনাকে জানিয়ে রাখি নতুন কোন ধারাবাহিককে নতুন চরিত্রে ফিরছেনা অনুমেঘা। ফিরছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে। হ্যাঁ, নতুন ধারাবাহিক নয় বরং জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চের হাত ধরে আবার দর্শকদের মাঝে টেলিভিশনের পর্দায় ফিরছে ছোট্ট অনুমেঘা। ডান্স বাংলা ডান্সের মঞ্চে এংকারিং করতে আসছে ছোট্ট শিশুশিল্পী।

Back to top button