চিতার মুখোমুখি ধারাবাহিকের নায়ক নায়িকা! দেখুন কোন গোপনে মন ভেসেছে এর দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) পর্দায় দীর্ঘদিন ধরে চলার জনপ্রিয় ধারাবাহিক গুলির একটি হল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরেই চলছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের হাত ধরে জুঁটি বেধেছে অভিনেতার রণজয় (Ronojoy Bishnu) এবং অভিনেত্রী শ্বেতা (Sweta Bhattacharya)। দুজনেরই জুটি বেশ পছন্দ করছেন দর্শক। এমনিতেই দুজনে দর্শকমহলে বেশ পরিচিত, এর আগেও ধারাবাহিকে দুজনকে দেখা গিয়েছে। তবে একসঙ্গে জুটি বেঁধে তাদের এই ধারাবাহিক যেন আরো জনপ্রিয়তা পাচ্ছে।

ধারাবাহিকতির শুরু থেকে দেখানো হচ্ছে শ্যামলী একজন পাহাড়ের মেয়ে সে কাজের জন্য কলকাতায় আসে সেখানে এসে অনিকেতের সঙ্গে তার দেখা হয়। তারপর নানান ঘটনায় তাদের বিয়ে হয়ে যায়। শ্যামলী এসে পড়ে অনিকেতের বাড়িতে। সেখানে এসে তাদের পারিবারিক ব্যবসা গ্রেট বেঙ্গল এর হাল ধরে। শ্যামলীর বুদ্ধিতে গ্রেট বেঙ্গল আরো উন্নত হচ্ছে দিন দিন, তাদের ব্যবসা আরো বাড়ছে। কিন্তু ওই যে কথায় আছে ভালো মানুষের শ’ত্রুর অভাব হয় না। শ্যামলীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। জোড়া বাড়িতে তার শত্রুর অভাব নেই। অনিকেতের পিসির ছেলে বৌমা সবসময় শ্যামলীর ক্ষ’তি করার জন্য উঠে পড়ে লেগেছে।

Bengali serial

নানানভাবে বারবার তৃষা এবং অরুনাভ শ্যামলীর ক্ষ’তি করতে চেয়েছে, কিন্তু কোনবার সফল হয়নি। অনিকেতের আগের প্রেমিকা অহনাকে নিয়েও বারবার শ্যামলীতে বি’পদে ফেলার চেষ্টা করেছে অনিকেত। কিন্তু তাতেও সফল হয়নি। শ্যামলীর মনের জোর, সাহস এবং বুদ্ধি তাকে বারবার সেই বি’পদ থেকে উদ্ধার করে এনেছে। আর অনিকেত তো শ্যামলীর পাশে ছিলই প্রথম থেকে তাই বি’পদ তাদের ছুঁয়েও দেখতে পারেনি।

নতুন প্রোমো ভিডিও

সম্প্রতি ধারাবাহিকের নতুন একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শক তো আরো অবাক হয়ে গিয়েছে। ধারাবাহিকের প্রোমো দেখে রীতিমতন চমকে উঠেছেন ধারাবাহিকের ভক্তরা। কারণ শ্যামলীর সামনে একের পর এক বিপদ চলেই আসছে, তার মধ্যে করে নতুন আরেক বিপদ এসে হাজির হয়েছে। কিভাবে এই নতুন বিপদ থেকে উদ্ধার হবে শ্যামলী অনিকেত, সেটাই দেখার জন্য অপেক্ষা করছেন দর্শক।

আরও পড়ুন: পরিপূর্ণ রুদ্রর পা’পের ঘড়া! এবার তাকে ব’ধ করবে ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে জোড়া বাড়িতে বসে শ্যামলী নিষ্ঠা ভরে লক্ষ্মী পূজার আয়োজন করেছে। লক্ষ্মী পূজার পাঁচালী পড়ে পুজো শেষ করে আরতির তাপ সকলকে দিচ্ছে। অন্যদিকে অরুনাভ শ্যামলীর ক্ষ’তি করার জন্য এবং শ্যামলীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি বাঘ খাঁচা থেকে মুক্ত করে দিয়েছে। আর জোড়া বাড়ির সামনে ছেড়ে দিয়েছে। অন্যদিকে অনিকেত আরতীর তাপ মাথায় ঠেকানোর পর দরজার বাইরে একটি আওয়াজ শুনে এগিয়ে যায় সেখানে গিয়ে দেখে একটি মস্ত বড় বাঘ এগিয়ে আসছে তাদের দিকে। বাঘটিকে দেখে তো ভয় চিৎকার করে ওঠে শ্যামলী। এবারে নতুন এই বিপদ থেকে কিভাবে অনিকেত এবং শ্যামলী রক্ষা করবে জোড়া বাড়িকে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button