বিয়ে বাড়িতে কে’লেঙ্কারি! অভিমন্যুকে লেজে গোবরে করে ছাড়লো সৃজন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে উত্তর কলকাতার দত্ত বাড়ির জনপ্রিয়তা। পর্দায় অভিনেতা রুবেল দাস (Rubel Das) এবং পল্লবী শর্মার (Pallavi Sharma) জুটি মন জয় করে নিয়েছে সকলের। বর্তমানে প্রতি সপ্তাহেই ধারাবাহিকে আসছে একের পর এক নতুন নতুন চমক।

তবে বর্তমানে পর্ণা ও সৃজনের ভালোবাসার মধ্যে এসেছে একের পর এক বাধা। সুইটি আর সৃজনের বিয়ে বাঁচানোর জন্য বাধ্য হয়েই অভিমন্যুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে পর্ণা। যদিও তাতে মন সায় দিচ্ছে না একেবারেই। আর সেই কারণেই বাধ্য হয়ে বাবাকে ফোন করে পর্ণা। পর্ণার ফোন পেয়েই অমিবাবু জানতে পারেন পর্ণা অভিমন্যুকে বিয়ে করতে চলেছে। পর্ণার কথা শুনেই চমকে যান অমিবাবু। তড়িঘড়ি সৃজনকে গিয়ে সবটা জানান তিনি।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ৩ সেপ্টেম্বর (Neem Phooler Madhu Today Episode 3 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পর্ণাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সৃজন। কিন্তু তখনই সৃজনের কথা শুনেই সেখানে চলে আসে কৃষ্ণা। সৃজনকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে বলেন সে পর্ণাকে বিয়ে করবে না। তখনই ফন্দি আঁটেন অমিবাবু। সৃজনের হাতের ওপর দিয়ে দেয় নিজের হাত আর তখনই সৃজন বলে সে পর্ণাকে বিয়ে করবে না। এরপরই সকলের সঙ্গে প্ল্যান করতে শুরু করে সৃজন।

তখনই সৃজন দেখতে পায় তার সামনে এসে হাজির হয়েছে পর্ণা। আর পর্ণা তাকে বলছে কাজ ভাগ করে নিতে। তখন পর্ণার প্ল্যান অনুযায়ী সমস্ত কাজ ভাগ করে নেয় সৃজন। ওয়েটার সেজে পর্ণার বিয়ের জায়গায় চলে যায় রুচিরা ও বর্ষা। এদিকে সৃজনের খবর জানার জন্য মৌমিতাকে ফোন করে ঈশা। কিন্তু তাকে কোন উত্তরই দিতে পারেনি মৌমিতা। তাই বাধ্য হয়ে দত্ত বাড়িতে যাওয়ার প্ল্যান করে সে।

আরও পড়ুন: ঘরে-বাইরে অলরাউন্ডার! জি বাংলার সেরা নতুন বউমার শিরোপা ছিনিয়ে নিল কোন নায়িকা?

রুচি আর বর্ষাকে দেখে নিল পূজা

অন্যদিকে পুরোহিতকে কিডন্যাপ করে নিজে পুরোহিত সাজার সিদ্ধান্ত নেন জেঠু। উড়িয়া থেকে আসা একজন পুরোহিত বিয়ে দিতে যাচ্ছিল অভিমন্যু ও পর্ণার। কিন্তু রাস্তাতেই তাকে কিড’ন্যাপ করে সৃজনরা। কিন্তু উড়িয়া ভাষী পুরোহিতকে দেখেই হকচকিয়ে যায় সবাই। তখনই সৃজন অনুভব করে পর্ণা এসেছে এবং তাকে বলছে উড়িয়া ভাষার বই পড়তে। তারপরই একটি বউ নিয়ে পড়তে শুরু করে তারা। এদিকে সৃজনকে ভিডিও কল করে পর্ণাকে দেখিয়ে দেয় রুচি। কিন্তু তখনই চলে আসে পূজা। বর্ষাদের দেখে থামিয়ে দেয় সে। তাহলে কি ধরা পরে যাবে রুচি আর বর্ষা? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button