জি বাংলার দর্শকদের জন্য খুশির খবর, এইবার হিন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা ফিরছে জি বাংলায়

বর্তমানে বিনোদনের (Entertainment) একটি বড় জায়গা দখল করেছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)। এই ধারাবাহিক থেকেই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা চলচ্চিত্র (Film) জগতে প্রবেশ করেন। আবার কেউ কেউ বলিউডেও অভিনয় করার সুযোগ পেয়ে যান। এখানে নিজের জায়গা পাকা করতে পারলে, আর পিছন ঘুরে তাকাতে হয় না অভিনেতা অভিনেত্রীদের।
বাংলা থেকে অনেক অভিনেতা অভিনেত্রী ডাক পেয়ে চলে গিয়েছে বলিউডে। এইবার বলিউড থেকে সোজা জি বাংলায় আসলেন দর্শকদের প্রিয় এক জনপ্রিয় অভিনেত্রী। তবে তিনি বাংলার মেয়ে। বাংলা পাশাপাশি হিন্দি ভাষাতেও অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করে চলেছেন হিন্দি সিরিয়ালে।
তিনি হলেন অদ্রিজা রায়। মফঃস্বলে বড় হয়ে উঠছে অদ্রিজা রায়। বয়স ২৪-এর আশেপাশে। সিরিয়াল দিয়ে যাত্রা শুরু, সেখান থেকে সিনেমা, আবার সিরিয়াল হয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন মায়ানগরী মুম্বইয়ে। বড় ব্রেক পেয়ে আপাতত সেখানেই তাঁর সুখের সংসার। হিন্দি ধারাবাহিক ‘দুর্গা অউর চারু’তে তিনি রয়েছেন নামভূমিকাতেই।
গত নভেম্বরেই তাঁর ধারাবাহিক ‘মৌ এর বাড়ি’ শেষ হয়েছে। এই ধারাবাহিকের মধ্যে গিয়েই দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অদ্রিজা। এইবার আরও একবার বাংলায় ফিরে আসছেন তিনি। জানা গিয়েছে জি বাংলায় কামব্যাক করছেন তিনি। জি বাংলার কোন ধারাবাহিকে আসতে চলেছেন অদ্রিজা? কে থাকবেন তার বিপরীতে?
না, কোন ধারাবাহিকের মাধ্যমে এই মুহূর্তে ফিরছেন না অভিনেত্রী। এর বদলে তিনি আসছেন জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। আগামী পহেলা অগাস্ট দিদি নাম্বার ওয়ানে দেখা যাবে তাকে। সেই পর্বে তার সাথে থাকবেন মিশমি প্রীতি এবং অনিন্দিতা। নিজেদের প্রিয় অভিনেত্রীকে আরো একবার দেখতে উৎসুক দর্শক মহল।
View this post on Instagram

