মহাকুম্ভে এসে ঘোর পাপ! পারুলকে জলে চুবিয়ে মা’রলো সমীরণ! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলরা সবাই মিলে তারা সন্ধ্যা আরতি দেখতে যাবে আর শিরিনকেও যেতে হবে তাদের সাথে। এরপর মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখার সময় পুরোহিত বলে মহাদেবের আশীর্বাদী মালা যেই জুটির গলায় পড়বে তারা জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে যাবে, তারাই একে অপরের পরিপূরক হয়ে উঠবে। আর এই কথা শোনা মাত্র তখনই শিরিন রায়ানের হাত ধরে সেই মালা পড়ার জন্য সামনে এগিয়ে যায়।

অন্যদিকে পারুলের মা বা গ্রামের লোকজন যাতে কিছু বুঝতে না পারে তারজন্য পারুল শিরিন এবং রায়ানকে আড়াল করে। কিন্তু হঠাৎ করেই অসাবধানতার পা পিছলে মাটিতে পড়ে যায় শিরিন। তারপর সেই মালা গিয়ে পড়ে রায়ান এবং পারুলের গলায়। আর সেটা দেখে তো শিরিন এক্কেবারে সহ্য করতে পারে না পারুলের উপর তার রাগ আরও কয়েকগুণ বেড়ে যায়।
তারপর হঠাৎই দেখা যায় সেই কুম্ভের একই মন্দিরে উপস্থিত হয়েছে পারুলের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই সমীরণ। এবারে শিরিন ঠিক করে এই সমীরণকে কাজে লাগিয়ে পারুলের বড় কোন ক্ষতি করবে শিরিন। কারণ সেই সমীরণের পারুলের উপর অনেক রাগ ক্ষোভ রয়েছে তাই শিরিনকে একমাত্র এই ছেলেটাই সাহায্য করতে পারে। তাই শিরিন গিয়ে সমীরণ এর সাথে প্ল্যান করে কিভাবে পারুলের ক্ষতি করা যায়।
আরও পড়ুনঃ ফুলকে শেষ করতে মা’রণ খেলায় মাতালো রুদ্র! সবটা বুঝতে পেরে শিউরে উঠলো ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব ফাঁ’স!
সমীরণের সাথে হাত মেলায় শিরিন। তারপর সেও পারুলের ক্ষতি করার জন্য প্ল্যান করতে থাকে। সমীরণ ঠিক করে এই মহাকুম্ভে পারুলকে জলে ডুবিয়ে মারবে। তাহলেই তার সমস্ত প্রতিশোধ পূরণ হবে। এদিকে মন্দিরের এক পুরোহিত মশাই পারুলকে দেখে বলে পারুলের উপর অনেক বড় বিপদ আসতে চলেছে। বিপদের কালো ছায়া পারুলের মাথার উপরে রয়েছে। আর এটা শুনে তো সকলেই বেশ ভয় পেয়ে যায়। পারুলও ঘাবড়ে যায়। দেখা যাক কিভাবে বড় বিপদ থেকে পারুল রক্ষা পায়।

