রিল ভিডিও বানাতে গিয়ে বিপত্তি! আ’হত অভিনেতা ভরত কল!

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় জুটি হলো ভরত কল (Bharat Kaul) এবং জয়শ্রী মুখার্জি (Jayashree Mukherjee)। দীর্ঘ বেশ কয়েক বছরের দাম্পত্য জীবন তাদের। ধারাবাহিক জগতে একসঙ্গে কাজ করতে করতে একে অপরের সঙ্গে আলাপ। তারপরেই সেখান থেকে প্রেম এবং বিয়ে।
জি বাংলার রাজজোটক সিরিয়ালের সেটে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছিলেন দুজনে। ২০১৫ সালের জুলাই মাসে বাগদান সেরেছিলেন দুজনে। ওই বছর সেপ্টেম্বরে আইনি বিয়ে সারেন। এরপর ২৬শে অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন। তাদের কন্যা সন্তানআর্যা রয়েছে সাথে।
রিল ভিডিও বানাতে গিয়ে হল বিপত্তি
জনপ্রিয় তারকা জুটিকে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গান, অডিওর সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা যায়। তাদের সেই মজার ভিডিও দেখতে ভালোবাসেন নেটিজেনরাও। তবে এবার সেই ভিডিও বানাতে গিয়েই হলো বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় দুজনেই ভীষণ এক্টিভ। বিশেষ করে জয়শ্রী তাদের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও পোস্ট করে থাকেন মাঝেমধ্যেই। তার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রিল ভিডিও শেয়ার করেন তিনি।
রিল ভিডিও বানাতে গিয়েই হল যত বিপত্তি। জনপ্রিয় একটি ট্রেনিং অডিওতে রিল ভিডিও বানাতে গিয়ে গুরুতরভাবে আহত হলেন ভারত কল। স্ত্রীর পাশে দাঁড়িয়ে সুন্দর ভাবে অঙ্গভঙ্গি করে রিল ভিডিও বানাচ্ছিলেন অভিনেতা। এবারে সেই ভিডিও হল অভিনেতার বিপদের কারণ।
আরও পড়ুনঃ বিরাট খবর! মা’দক কান্ডে বাংলার জনপ্রিয় নায়িকা! সাংবাদিকদের সামনে একি বললেন অভিনেত্রী!
ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করেই ভিডিও করতে করতে অভিনেতাকে মারতে শুরু করলেন স্ত্রী জয়শ্রী। আসলে রেল ভিডিওর মাঝখানে ভুল করে ফেলে অভিনয় থেকে মার খেতে হল স্ত্রীর কাছে। যদিও পুরো বিষয়টাই ঘটেছে মজার ছলে। এটা ভিডিওর একটি অংশ ছিল। আদিকে জয়শ্রী এবং ভরত কল একটি মজার ভিডিও শুট করছিলেন। তখনই ঘটে এই ঘটনা।

