শুটিং সেরে বাড়ি ফেরার পথে লরির ধা’ক্কায় মৃ’ত ‘গৌরী এলো’র অভিনেত্রী! খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টলি পাড়ায়

গতকালই বাংলা টেলিভিশনের জন্য একটি অত্যন্ত দুঃখের খবর সামনে এসেছে। হঠাৎই টেলিভিশনের অন্যতম ব্যক্তিত্ব আকাশ আট চ্যানেলের যৌথ কর্ণধার ঈশিতা সুরানা পোদ্দার মারা গেছেন। যে খবরে এখনো শোকোস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে আবার এক অভিনেত্রীর দুর্ঘটনায় মৃত্যুর খবর সামনে এসছে। জানা গেছে গতকাল শুটিং সেরে বাড়ি ফেরার পথেই হয় এই দুর্ঘটনা।

গতকাল পথ দুর্ঘটনাটা ঘটেছে বরানগরে। স্থানীয় সূত্রে খবর লরির ধাক্কায় ছিটকে বাইক থেকে পড়ে যান অভিনেত্রী। শনিবার রাতে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। বাইক থেকে পড়ে যাবার পরে, সেই লরির ধাক্কায় মৃত্যু হয় তার। মাথায় পড়ে ছিলেন হেলমেট কিন্তু তা গুঁড়ো হয়ে গেছে এমনটাই জানা গিয়েছে।

শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকের মাধ্যমে পানিহাটির বাড়িতে ফিরছিলেন অভিনেত্রী। বরানগর থানার ঘোষপাড়ার কাছে ঘটেছে এই ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের মতে বরানগরের মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে বাইকের চালক তখন জোরে ব্রেক কষেন আর তার ফলেই পিছন থেকে অভিনেত্রী রাস্তায় ছিটকে পড়ে যান।

ওই সময় পিছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় যে হেলমেটটি ছিল সেটিও গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বলে জানা গিয়েছে। ঘাতক লরিটিকে এরই মধ্যে আটক করা হয়েছে এবং লরির চালককেও গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকে বিটি রোডে। তারপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলোতে অভিনয় করেছেন তিনি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি গৌরী এলোতেও তিনি অভিনয় করেছিলেন। এছাড়াও বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনা যখন ঘটে সেই সময়ও তিনি শুটিং সেরেই বাড়ি ফিরছিলেন এমনটি জানা যায়। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টলিপাড়ায়। তার সহ অভিনেতা অভিনেত্রীরা শোক প্রকাশ করেছেন সমাজের মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Suchandra Das Gupta (@diva_jhinuk)

Back to top button