পুরোনোদের হারিয়ে সেরার তালিকায় উঠে এলো নতুন দুই ধারাবাহিক! দেখে নিন এক ঝলকে এই সপ্তাহের টিআরপি তালিকা, কে পেল সেরার তকমা?

প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের মতো এই সপ্তাহেও বেরিয়ে গেল বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। এই তালিকা অনুসারে প্রতি সপ্তাহে কোন ধারাবাহিক বাংলার দর্শকের মন জয় করতে সক্ষম হলো সেটি বোঝা যায়। আর নতুন বছর পরতেই ঠিক যেমনটা দেখা গিয়েছিল এই সপ্তাহেও ফল কিছুটা এক রকম। বাংলা টেলিভিশনের প্রত্যেকটি ধারাবাহিককে টপকে এবারও বেঙ্গল টপার স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।

Anurager Choya

‘অনুরাগের ছোঁয়া’ পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে। প্রথম থেকেই সূর্য দীপার রসায়ন দর্শকের কাছে প্রিয় কিন্তু তারপরে তাদের দুই যমজ মেয়ে সোনা রুপা আসার পর সেই জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। তাই এখন প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থানে দেখা যায় এই ধারাবাহিককে। এই সপ্তাহের অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৯.৬।

Anurager Choya

তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। শুরুর প্রথম থেকেই সাংসারিক কুটকচালি থেকে দূরে ডিটেকটিভ এই গল্প দর্শকের মনে আলাদা জায়গা করেছে। প্রথমে অবশ্য টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করলেও বর্তমানে বেশ কয়েক সপ্তাহ ধরে তার জায়গা রয়েছে দ্বিতীয় স্থানে। অনুরাগের ছোঁয়ার পরে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি। জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৮.৭। অনুরাগের ছোঁয়া থেকে বেশ অনেকটাই নম্বরের দিক থেকে পিছিয়ে রয়েছে জগদ্ধাত্রী।

Anurager Choya

এরপরেই তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার আধ্যাত্মিক গল্প নিয়ে গড়ে ওঠা ধারাবাহিক ‘গৌরী এলো’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় মোহনা মাইতি এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। হরগৌরীর আশীর্বাদ ধন্য , গৌরী এবং ঈশানের গল্প দর্শকের প্রথম থেকেই পছন্দের। একটা সময় টিআরপি তালিকার শীর্ষস্থানও দখল করেছিল। কিন্তু বর্তমানে শীর্ষস্থান থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে। এই সপ্তাহে তারপর প্রাপ্ত নম্বর ৮.২।

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক একটি হলো ‘খেলনা বাড়ি’ এবং অন্যটি হল ‘নিম ফুলের মধু’। ইন্দ্র এবং মিতুলের জুটি দর্শকের পছন্দের তালিকায় সবসময় থাকে। তবে বর্তমানে বাস্তবের উপর গড়ে ওঠা গল্প ‘নিম ফুলের মধু’ বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮।

Anurager Choya

পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার কিছুদিন আগে শুরু হওয়া ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। যেখানে আরো একবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ খ্যাত জুটি নীল এবং তিয়াসাকে দর্শক দেখতে পেয়েছে। শুরু থেকে সেভাবে টিআরপি তালিকায় ফল করতে না পারলেও, এই সপ্তাহে ভিকি এবং ইন্দিরার বিয়ের ট্র্যাক ভালোই পছন্দ করেছে দর্শক। এই সপ্তাহে বাংলা মিডিয়ামের প্রাপ্ত নম্বর ৭.২।

( এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক )
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.৬
২য় •• জগদ্ধাত্রী ৮.৭
৩য় •• গৌরী এলো ৮.২
৪র্থ •• খেলনা বাড়ি / নিম ফুলের মধু ৭.৮
৫ম •• বাংলা মিডিয়াম ৭.২

Back to top button