ব্যাংককে ইন্দিরা হারাতেই এবার পাল্টে গেল নায়ক-নায়িকা! নীল তিয়াশার জুটির জনপ্রিয়তার মত কি ভালোবাসা পাবে নতুন জুটি? আসল ঘটনা কি?

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।

বাংলা মিডিয়াম গল্পের নায়িকা বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষিকা হয়েছেন। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের উপস্থিত বুদ্ধির জেরে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। যা ধারাবাহিকটিকে এবং গল্পের নায়িকা কে দর্শকমহলে বেশ জনপ্রিয় করে তোলে।

বর্তমানে বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়ক বিকি আস্তে আস্তে ভালবাসতে শুরু করেছে তার বাংলা মিডিয়াম কে। কিন্তু সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে যেটা দেখে বেশ ভয় পেয়েছেন দর্শকরা। এই প্রোমোটিতে দেখানো হয়েছে বিকি এবং তার স্ত্রী বিদেশে বার্থডে সেলিব্রেট করতে আসে। কিন্তু সেখানে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে গল্পের নায়িকা। এবং পাগলের মত তাকে খুঁজছে বিকি।

এরপর কি পাল্টে যাবে বিকি ইন্দিরা? আবার কি তবে কোন নতুন টুইস্ট? দর্শকরা কি মেনে নিতে পারবেন নীল তিয়াসার জায়গায় অন্য কাউকে? না তেমন কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এর একটি তেলেগু ভার্সন আসতে চলেছে স্টার মা চ্যানেলে।

এই জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়াম এবার পৌঁছে যাবে তেলেগু ভাষাভাষী মানুষদের মধ্যেও। সম্প্রতি স্টার মা চ্যানেলে ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ পেয়েছে। যা দেখে ধারাবাহিকদের জন্য বেশ মুখিয়ে রয়েছেন তেলেগু ধারাবাহিক প্রেমীরা। এবং বাংলা মিডিয়ামের বাংলা ভার্সনেও আসতে চলেছে নতুন টুইস্ট। সম্ভবত এবার বিকির দিদি আয়েশাকে দেখানো হবে পজিটিভ চরিত্রে।

Back to top button