প্রাইম টাইম থেকে সরিয়ে স্লট পরিবর্তন হতে চলেছে বাংলা মিডিয়ামের! কোন সময় আসতে চলেছে ভিকি ইন্দিরা? পরিবর্তনের কারণ কি টিআরপিতে খারাপ ফল?

এখন আর আগের মত শুধুমাত্র মানুষের পছন্দ বা কোন নায়ক নায়িকা অথবা অভিনেত্রী কতটা জনপ্রিয় তার ওপর সবটা নির্ভর করে না। বর্তমানে সব থেকে বেশি যেটা প্রয়োজন একটি ধারাবাহিকের টিকে থাকার ক্ষেত্রে সেটা হলো টিআরপি। টিআরপিতে ভালো ফল করতে পারলে সেই ধারাবাহিক চলবে বছরের পর বছর আর যদি একবার টিআরপিতে কোন ধারাবাহিক পড়ে যায় তাহলে সেই ধারাবাহিকের অন্তিম সময় যে ঘনিয়ে এসেছে তা বলাই বাহুল্য।
যারা প্রতিদিন ধারাবাহিক দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন টিআরপি কম থাকায় একের পর এক ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। এমনকি পুরনো হিট জুটিকে পুনরায় নতুন ধারাবাহিকে ফিরিয়ে এনেও কোন লাভের লাভ করতে পারেনি হাই বাজেটের ধারাবাহিক বাড়িঝড়। মাত্র দু মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে ধারাবাহিক কারণ টিআরপিতে মুখ থুবড়ে পড়েছিল এই ধারাবাহিক। তাহলে বোঝাই যাচ্ছে একটি সিরিয়াল টেলিভিশনের পর্দায় টিকে থাকতে গেলে প্রয়োজন ভালো টিআরপি।
মাস কয়েক আগেই শুরু হয়েছে বাংলা মিডিয়াম। এই সিরিয়ালের হাত ধরেই ফের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায় নীল ভট্টাচার্য ও তিয়াশা লেপচাকে।‘কৃষ্ণকলি’র পর এই মেগাই ফিরিয়েছে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াশা লেপচাকে (Tiyasha Lepcha)। পুরনো জুটিকে পর্দায় ফের একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছাসিত দর্শকরাও। স্বাভাবিক ভাবেই এই সিরিয়ালটি নিয়ে দর্শকদের আশা ছিল অনেকটাই।
প্রথম থেকেই অবশ্য ভাল টিআরপি তুলেছে বাংলা মিডিয়াম। ধারাবাহিকটি অনেক হাই বাজেটের। এই ধারাবাহিকটি হয়তো প্রথম যেটি বিদেশে গিয়ে শুটিং করেছে। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি বললেই চলে। কিছুদিন ধরেই টিআরপি সেভাবে ভালো আসছিল না। তাই টিআরপিতে জায়গা নিতে নতুন পন্থা অবলম্বন করল বাংলা মিডিয়াম।
নতুন ভাবে আসতে চলেছে বাংলা মিডিয়াম। যেমনভাবে গাটছড়া ধারাবাহিকে নতুন পর্ব শুরু হয়েছে খানিকটা তেমনভাবেই নতুন পর্ব আনতে চলেছে এই ধারাবাহিক। ধারণা করা হচ্ছে এই নতুন পর্বে সুহানাকে আর নেগেটিভ চরিত্রে দেখানো হবে না। কার বদলে ইন্দিরার পরম বন্ধু হয়ে উঠবে সুহানা। তার সাথে সাথে যে পরিবর্তনটি হতে চলেছে তা হলো নতুন টাইম স্লটে দেখতে পাওয়া যাবে বাংলা মিডিয়াম ধারাবাহিকটি। এখন প্রশ্ন উঠছে কোন স্লটে যাবে এই ধারাবাহিক। ধারণা করা হচ্ছে রাত সাড়ে দশটার স্লটে চলে যাবে বাংলা মিডিয়াম। তবে এই পরিবর্তন গুলি করা হবে মে মাসের শেষের দিকে অর্থাৎ আইপিএল শেষ হওয়ার পরে।

