মাত্র দু মাসেই শেষ বালিঝড়! সোশ্যাল মিডিয়ায় একাধিক জল্পনার অবসান করলেন লীনা গঙ্গোপাধ্যায় নিজেই! কী বললেন লেখিকা? সেই সঙ্গে অভিনেতার উত্তরেও হতাশ দর্শক

টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল বনাম পুরনো সিরিয়াল, এই যুদ্ধ লেগেই থাকে। পুরনো ধারাবাহিকের ভক্তদের কাছে তাঁদের ধারাবাহিকই শীর্ষে। সেই কারণে নতুন সিরিয়াল এর প্রোমো এলেও আতঙ্ক ঘিরে ধরে ভক্তদের। এই বুঝি শেষ হয়ে গেল তাঁদের ভালবাসার ধারাবাহিক।

বেশ কিছুদিন ধরেই শেষ হবে হবে করছে এই তালিকায় রয়েছে ‘গাঁটছড়া’ থেকে ‘মিঠাই’, ‘গোধূলি আলাপ’ এমনকি স্টারের ‘গুড্ডি’ও। তবে, নতুন ধারাবাহিক যে এটুকু সময়ের মধ্যেই শেষের পতাকা উড়িয়ে দিতে পারে এও ভাবা যায় না। প্রসঙ্গে ‘বালিঝড়’। তিন জনপ্রিয় মুখ থাকার পরেও কামাল করতে পারেনি এই সিরিয়াল। এমনকি দর্শকদের মনও কাড়েনি কৌশিক-ইন্দ্রাশিস এবং তৃণার এই ধারাবাহিক। ফলেই এরইমধ্যে নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

ঝোড়া-মহার্ঘ্যদের ভবিষ্যৎ কোন দিকে, সেই ইঙ্গিত দিলেন তৃণা। একটি ফ্যান পেজের পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে ভাগ করে নিলেন তৃণা। সেখানে লেখা রয়েছে, ‘‘ঝোড়া-মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া, মায়ায় জড়িয়ে পড়া, দু’জনের রসায়ন তৈরি হওয়া! শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতে পা— সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।’’

এই প্রসঙ্গে বেশ কিছু পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। তার মধ্যে একটি পোস্ট শেয়ার করেন যেখানে তিনি প্রশ্ন করেন, ‘‘তোমাদের ছেড়ে আমরা থাকব কী করে? তৃশিক জুটি সেরা ছিল, আছে আর থাকবে।’’ এই পোস্ট থেকেই প্রায় স্পষ্ট এই সিরিয়ালের ভবিষ্যৎ। যদিও এ বিষয়ে আনন্দবাজার অনলাইনকে এই সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানান সিরিয়াল বন্ধের বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। অন্য দিকে, টিআরপির অবস্থা পড়তির দিকে। তা হলে কি টিআরপি চাঙ্গা করতে অন্য কোনও পন্থা নিচ্ছেন? লীনার কথায়, ‘‘না এখনই গল্পে কোনও পরিবর্তন আনছি না। যেমন চলছে, সেই ভাবেই এগোবে।’’ তৃণার পোস্ট অবশ্য অন্য আভাসই দিচ্ছে।

তবে এত কিছুর পরে বালিঝড়ের গুরুত্বপূর্ণ চরিত্র স্রোত অর্থাৎ অভিনেতা ইন্দ্রাশিষ রায় তার এক ভক্তকে সোশ্যাল মিডিয়া মারফত ‘বালিঝড়’ শেষ হচ্ছে কিনা তার উত্তর জানিয়েছেন। অভিনেতার কথায় ‘দুর্ভাগ্যবশত সেটি শেষ হচ্ছে’। তাই এখন জল্পনার থেকে বেশি ভক্তরা নিশ্চিত হয়ে গেছে যে মাত্র দু মাসেই শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

balijhor

তারমধ্যে ঘোষণা করা হয়েছে ‘রামপ্রসাদের’। সব্যসাচী ফিরছেন এই ধারাবাহিকে। স্টারের TRP-জেতার এই বিরাট হাতিয়ার এই ধারাবাহিক। সব্যসাচীর অনুরাগী সংখ্যা কম নয়। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আগামী ১৭ এপ্রিল থেকে ‘বালিঝড়’-এর স্লটে সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল ‘রামপ্রসাদ’। তা হলে কি নতুন কোনও সময় পাবে ‘বালিঝড়’, না কি অকালমৃত্যু হবে এই সিরিয়ালের!

Back to top button