দিদি নাম্বার ওয়ানে এসেও বাবু আর পর্ণাকে ধমক দিল বাবুর মা! যা শুনে চমকে গেলেন রচনা নিজেও, এ কী কাণ্ড দেখুন

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অরিজিতা মুখোপাধ্যায়। তাঁকে আমরা সবাই চিনি। থিয়েটারের মানুষ অরিজিতা, সেটা বোঝা যায়, তাঁর অভিনয় গুণেই। থিয়েটার থেকে এসেছেন অভিনয়ে। কিন্তু সেই পথটা এতটাও মসৃণ ছিলনা, যতটা শুনতে বা বলতে ভালো লাগছে। খুব কাটাবিছানো পথেই হেঁটে আলোর মুখ দেখেছেন।
অভিনেত্রীকে আমরা দেখেছি ওটিটিতেও। হইচই এর সিরিজ ‘সম্পূর্ণা’ তে দেখেছি, একজন সমাজসেবীর ভূমিকায়। তাঁর অভিনয়, তাঁর লুক এককথায় অনবদ্য। মিষ্টি হাসি, মিষ্টি ভাষার মানুষ। তারপর দেখা গেছে, ‘ইন্দু’ তে। আবার ‘কুলের আচার’- এও দেখা মিলেছে। কুলের আচারে মাসির ভূমিকায় দেখা গেছে। প্রত্যেকটি চরিত্র আলাদা আলাদা, ভিন্ন স্বাদের। আর প্রতিটি চরিত্রেই অভিনব।
তারপর তাকে দেখা গিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকে নেগেটিভ পলিটিসিয়ানের ভূমিকায়। এর আগেও খলনায়িকার ভূমিকায় তাঁর দেখা মিলেছে, সান বাংলার ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে। বর্তমানে তাঁকে দেখা যাবে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে। প্রোমোতেই বোঝা গেছে, একজন রক্ষণশীল শাশুড়ির ভূমিকায় দেখা মিলবে।
থিয়েটার দিয়েই শুরু হয়েছিল তাঁর পথচলা, তারপর পর্দায় অভিনয়। থিয়েটারই ছিল ধ্যান-জ্ঞান। ইংল্যান্ডে থিয়েটার প্রশিক্ষক হিসেবে এক বছর কাজ করেছিলেন। তারপর দেশে ফিরে আসেন, বাবার বয়স হয়েছিল, সংসারের হাল তাঁকেই ধরতে হত, আর সে কারণেই অভিনয়ে প্রবেশ করা। কিন্তু কখনো তাঁকে নায়িকা হিসেবে দেখা যায়নি, সবসময় খলনায়িকা বা পার্শ্ব চরিত্র কিংবা শাশুড়ির ভূমিকায় দেখা যায়। তবে এর জন্য কখনো আক্ষেপ করেননি তিনি।
নিম ফুলের মধু ধারাবাহিকে তিনি খুবই জাঁদরেল শাশুড়ি। তার এক বকুনিতে ভয় পেয়ে যায় সকলে। দিদি নাম্বার ওয়ানে এসে এই নিয়েই খোলা মেলা আড্ডায় মাতলেন অভিনেত্রী ও তার মা। আর এই সবের মাঝেই মজার ছলে আরো একবার নিজের অনস্ক্রিন ছেলে সৃজনকে বকে দিলেন অভিনেত্রী জা দেখে চমকে গেছেন রচনাও। নেগেটিভ চরিত্র হলেও দর্শক মহলে তার জনপ্রিয়তা কিছু কম নয়। তার বাবু ডাকে বেশ মজা পান ভক্তরা।

