শিরিনের মত অয়ন্তিকা এখন ভালো থাকলেও পড়ে ভিলেন হবে! লেখিকার লেখার ওপর কোনো ভরসা নেই দাবী দর্শকদের

স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি। এইভাবে সবসময় সমালোচনার শীর্ষে থাকে।এত কিছুর মাঝেই ঘটে গিয়েছে নানান ঘটনা। এই ধারাবাহিকটি নিয়ে দর্শকরা যেমন মাতামাতিও করেছেন তেমনি এক চরম ক্ষোভও প্রকাশ করেছেন। ধারাবাহিকে দেখানো পরকীয়া মোটেই পছন্দ করেনি দর্শকরা।
বেশ কিছুদিন আগেই ‘গুড্ডি’ সিরিয়াল থেকে বিদায় নিয়েছেন অনুজ। এ কথা নিজেই ফেসবুকে জানিয়েছেন রণজয় বিষ্ণু। বিগত এক বছর ধরে অনুজ চরিত্রে তাঁকে দেখে এসেছেন দর্শক। গুড্ডি আর অনুজের প্রেম, বিরহ প্রতিটা আবেগের সঙ্গে এক প্রকার মিশে গিয়েছিলেন দর্শক। প্রথম দিকে দর্শকরা বেশ কষ্ট পেলেও পরবর্তীতে ঋতুরাজ রূপে অনুজের ফিরে আসাতে আনন্দিত ভক্তরা।
তারপর কেটে গিয়েছে ১৮ টা বছর অনেকটাই বড় হয়ে গিয়েছে, পুবলু রেশমি দুজনেই। একই কলেজে রীতাভরী অর্থাৎ রেশমি এবং ঋতুরাজ অর্থাৎ পুবলু পড়াশোনা করে কিন্তু কেউই দুজন দুজনকে চিনতে পারে না। একটা আলাদাই অনুভূতি দুজন দুজনের প্রতি আছে কিন্তু কেউ কখনো ব্যক্ত করতে পারেনি।
কলেজের শেষ অনুষ্ঠানে সবাই একত্রিত হয়েছে ঋতাবরী ঋতুরাজ ঋগ্বেদ অয়ন্তিকা। আর তাদের এই অনুষ্ঠানে ঋতুরাজে বারে ঋতাভরীর মামমামের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল আর সেই ইচ্ছা পূরণ হয়েও গেল। এবারে তারা ঋতাভরীর বাড়িতে যাবে তাদের মামমামের কাছে ক্রমশয় এক সূত্রে বাঁধা পড়ছে গুড্ডি ঋতাভরী ঋতুরাজের সম্পর্ক। তবে গুড্ডি চায় না কোনভাবেই ঋতুরাজের সঙ্গে ঋতাবরীর বিয়ে হোক।
বর্তমানে অয়ন্তিকা চায় ঋতুরাজ যেটাতে ভালো থাকে সেটাই যেন হয়। তাই ঋতাভরীর সঙ্গে ঋতুরাজের বিয়ের কথাও ভাবে সে। ঘটনাটা কেমন যেন মিলে যাচ্ছে ঘুড্ডি ধারাবাহিকের প্রথম পর্বে গুড্ডি শিরিন আর অনুজের গল্পের সাথে। সেখানেও শিরিন চেয়েছিল গুড্ডি অনুজের সঙ্গে সুখে সংসার করুক। কিন্তু দীর্ঘদিন সেই চাহিদা নিজের মধ্যে বজায় রাখতে পারেনি। আর তারপর যা হয়েছে তার কিছুই দর্শকদের অজানা নয়। এইবার দর্শকরা ভয় পাচ্ছে লেখিকা অয়ন্তিকাকে নেগেটিভ চরিত্রে না পরিণত করে ফেলে। কারণ ধীরে ধীরে সেইদিকেই এগোচ্ছে অয়ন্তিকা। প্রথম পর্বে যা যা হয়েছে তাতে খুশি নয় দর্শকরা তাই তারা চায় না এই নতুন শুরুতে আবার একটা দ্বিতীয় শিরিন এসে এলোমেলো করে দিক গল্পটাকে।

