টিআরপিতে টেক্কা দিতে না পারলেও ‘জি বাংলা সোনার সংসারে’ জগদ্ধাত্রীকে গুনে গুনে দশ গোল খেলনা বাড়ির! দর্শকের মতামত নয় TRP নিয়েই হল অ্যাওয়ার্ড শো এমনই মত দর্শকের

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে বরাবরই দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। পছন্দের ধারাবাহিক কটা পুরস্কার পেল, পছন্দের জুটি একসঙ্গে এল কি না, কেমন পোশাক পরে এল সেসব নিয়ে চর্চা শুরু হয়ে যায় অ্যাওয়ার্ডের দিন এগিয়ে আসার পর থেকেই। বৃহস্পতিবার রাতে বসেছিল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩-এর মেইন ইভেনট। আজ টিভির পর্দায় সম্প্রচার হলো জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড-এর মেন ইভেন্ট।

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড যার জন্য ভক্তরা প্রতিবছর অপেক্ষা করে থাকেন। এ বছর এই অনুষ্ঠানটি বিশেষ সন্তুষ্ট করল না দর্শকদের। অনুষ্ঠানটিতে বিশেষত ধারাবাহিক গুলির টিআরপি-কে কেন্দ্র করে পুরস্কার বিতরণ করা হল এমনটাই মত দর্শকদের। প্রত্যেক সপ্তাহেই জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে সবথেকে বেশি টিআরপি বহন করে জগদ্ধাত্রী। কিন্তু অ্যাওয়ার্ড শোতে জগদ্ধাত্রীকেও টেক্কা দিল খেলনা বাড়ি। আর তাই খেলনা বাড়ির ঝুলিতেই পড়লো একাধিক পুরস্কার। আর বাকি ধারাবাহিক গুলির তো কোনো নাম নেই বললেই চলে।

একাধিক পুরস্কার পেল খেলনা বাড়ি। সেরা মা, সেরা বাবা, সেরা শাশুড়ি মা । এমন ফলাফলে মোটেও পছন্দ হলো না দর্শক মহলের। তারা তাদের প্রিয় ধারাবাহিকগুলিকে বোধহয় একবারও অ্যাওয়ার্ড নিতে দেখতে পাননি। টিআরপির তালিকায় যার নম্বর যত বেশি তার পুরস্কারও ততই বেশি। কেমন যেন সমানুপাতিক ভাবেই অনুষ্ঠিত হলো এই ইভেন্ট।

Bengali serial

সত্যি বলতে এটি কি আর কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠান মনে হচ্ছিল না। তার থেকে অনেক বেশি মনে হচ্ছিল যেন কোন নামবিহীন প্রতিযোগিতা চলছে দুই ধারাবাহিকের মধ্যে। হ্যাঁ দুই ধারাবাহিক অর্থাৎ খেলনা বাড়ি ও জগদ্ধাত্রীর মধ্যে। প্রাপ্য লোকেরা তাদের প্রাপ্য সম্মান পাননি। এমনটাই দাবি দর্শকদের। তারা যাদের চেয়ে ছিল বা যাদের পছন্দ করত তারা কেউই এর ধারে কাছে নেই। এ কেমন অনুষ্ঠান?

Bengali serial

দর্শকদের ইচ্ছে, তাদের আগ্রহ, সর্বোপরি অভিনেতাদের অভিনয় সবকিছুকে ছাপিয়ে গেছে টিআরপি। নেটিজেনদের কেউ কেউ মনে করছেন সিদ্ধার্থ-মিঠাই অর্থাৎ আদৃত-সৌমিতৃষার জনপ্রিয়তাকে টেক্কা দিতে কখনই পারবেন না জগদ্ধাত্রী-স্বয়ম্ভু ওরফে অঙ্কিতা-সৌমদ্বীপ। আর তাতেই জি-র উপর ক্ষোভে ফেটে পড়েছেন মিঠাই ভক্তরা। অভিযোগ উঠছে পক্ষপাতিত্বের।

Back to top button