এক মাসেই শেষ হয়ে যাচ্ছে মুখ্য চ্যানেলের চারটি জনপ্রিয় ধারাবাহিক! প্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা

এখন একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার রমরমা দেখা যাচ্ছে। জি থেকে স্টার, সব জায়গায় একই খবর। সবার পছন্দের একটার পর একটা ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে । এতে দর্শকরা ক্ষুব্ধ হচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষের উপর। কেন তাদের পছন্দের ধারাবাহিক শেষ করে দেওয়া হচ্ছে। টিআরপি যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও শেষ করে দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই আমরা দেখেছি, জি বাংলা (Zee Bangla) থেকে স্টার জলসা (Star Jalsha) সব চ্যানেলেই যেমন আসছে নতুন ধারাবাহিক, তেমনই শেষ হয়ে যাচ্ছে পুরানো ধারাবাহিক। নতুন ধারাবাহিক সবেমাত্র শুরু হয়েছে, যেগুলো এক বছরও সম্পন্ন করেনি, সেই ধারাবাহিকও শেষ হচ্ছে।

সম্প্রতি খবর পাওয়া গেছে এই মাসেই শেষ হয়ে যাচ্ছে চারটি জনপ্রিয় সিরিয়ালের শুটিং। আর এই চারটি ধারাবাহিকই বেশ জনপ্রিয় দর্শকমহলের কাছে। ধারাবাহিক শেষ হওয়ার খবর পেতেই হতাশায় ভেঙে পড়েছেন দর্শকরা। সদ্য শুরু হয়েছিল এই চারটি ধারাবাহিক। এই ধারাবাহিক গুলিরে গল্প বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। তাহলে কেন ধারাবাহিকগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ?

টিআরপি কম থাকায় এক সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে আকাশ আটের চারটি ধারাবাহিক। বন্ধ হয়ে যাচ্ছে মেয়েদের ব্রতকথা সাবিত্রী মায়ের গল্প, যেটি সম্প্রচারিত হয় সাড়ে ছটার সময়। বন্ধ হচ্ছে আরও একটি সিরিয়াল শ্বেত পাথরের থালা, এটি সম্প্রচারিত হওয়ার সময় সন্ধ্যা সাড়ে সাতটা। এছাড়াও আটটায় সম্প্রচারিত হয় তোমায় হৃদ মাঝারে রাখবো এটিও বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। এখানেই শেষ নয় এছাড়াও রয়েছে রাত সাড়ে ন’টায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক শ্রেয়শী।

এখনো এক বছরের গণ্ডি পেরোয়নি এই ধারাবাহিকগুলি আর চ্যানেল কর্তৃপক্ষ চায়না এগুলি এক বছর পার করুক। টিআরপি কম থাকার দরুন বন্ধ করতে বাধ্য হচ্ছেন ধারাবাহিক গুলিকে এমনটাই জানা গেছে চ্যানেলের তরফ থেকে। একেবারে প্রাইম টাইমের চারটি ধারাবাহিক একের পর এক বন্ধ হয়ে যাওয়ার পর ওই ফাঁকা স্লটে নতুন কোন ধারাবাহিক আসবে সে সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। সবমিলিয়ে বেশ হতাশ ধারাবাহিক গুলির দর্শকরা।

Back to top button