‘নিম ফুলে’ বেজায় গোলমাল! সব হলেও পর্ণার স্মৃতি আর ফেরে না! ধারাবাহিক নিয়ে বেজায় চটলেন দর্শক

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। সব মেগা সিরিয়ালকে দশ গোল দিয়ে ছুটছে ‘নিম ফুলের’ জনপ্রিয়তা। টিআরপি তালিকায় শীর্ষে থাকা এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে বরাবরই
আগ্রহ রয়েছে। যদিও ধারাবাহিকের গল্পে আশ্চর্য মোড় বদল হতাশ করছে দর্শকদের।
দত্ত বাড়ির বউ আলোকপর্ণা বুদ্ধিমতী ও গুণবতী। তাঁর বুদ্ধির জোরে কুপোকাত হয়েছে ভিলেনরা। বহুবার পরিবারকে নানান বিপদের হাত থেকে রক্ষা করেছে পর্ণা। শাশুড়ির চোখের মণি হয়ে উঠতে না পারলেও বাড়ির সবার প্রিয় মানুষ সে। সৃজনও বুঝেছে পর্ণা ছাড়া দত্তবাড়ি অচল। তবে সেই পর্ণার সম্প্রতি স্মৃতি হারিয়েছে!

পর্ণার স্মৃতি ফিরবে কবে?
পর্ণার স্মৃতি থেকে মুছে গিয়েছে দশটা বছর। সে এখন পুরোদস্তুর কলেজ পড়ুয়া। সে যে বিবাহিত তাঁর যে একটা মেয়ে রয়েছে, এসব কোন কিছুই নেই তাঁর স্মৃতিতে। এদিকে, ‘নিম ফুলের মধুর’ একান্নবর্তী পরিবার দত্তবাড়িতে ঘটেই চলেছে একের পর এক ঘটনা। বর্ষাকে উদ্ধার করে আনার পর দু’দণ্ড নিঃশ্বাস ফেলেনি পর্ণা।
পর্ণার স্মৃতি হারানোর পর থেকে একাধিক ঘটনার প্রবাহ চলছে ধারাবাহিকে। পর্ণা সবক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করছে। বর্ষাকে উদ্ধার করা হোক কি বুবাইয়ের এক্সিডেন্টের পিছনে অভিযুক্তকে ধরা। নামকরা নিউজ চ্যানেলের খ্যাতনামা সাংবাদিক পর্ণার সমস্ত দায়িত্ব মনে থাকলেও স্মৃতি আর ফেরেনা! দর্শকরা বলছেন পর্ণার স্মৃতি ফেরাতে চায়না খোদ পরিচালক।

আরও পড়ুনঃ ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হবে মিঠিঝোড়া, তবে কি এটাই বিদায় ঘন্টা বাজার প্রথম সূচনা? কর্তৃপক্ষ জানিয়ে দিলো আসল কারণ
সকলেই ধারাবাহিক নিয়ে অসন্তুষ্ট। গল্পের গতি ভালো থাকলেও কিছু কিছু জায়গা বাস্তব জ্ঞানের বাইরে চলে যাচ্ছে। পর্ণার স্মৃতি অবিলম্বে যদি না ফেরে ধারাবাহিকের প্রতি আস্থা হারাবে দর্শক। যদিও মনেই হচ্ছে পর্ণার স্মৃতি ফেরাতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত আহিরকে শাস্তি দিতে কোমর বেঁধেছে পর্ণা।

