৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হবে মিঠিঝোড়া, তবে কি এটাই বিদায় ঘন্টা বাজার প্রথম সূচনা? কর্তৃপক্ষ জানিয়ে দিলো আসল কারণ

বেশ কয়েক মাস আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে মিঠিঝোড়া (MithiJhora)। এই ধারাবাহিকে বর্তমানে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই ধারাবাহিকের নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা সুমন দে। শুরু থেকেই এই ধারাবাহিকটিকে নিয়ে চর্চায় মেতে উঠেছেন দর্শক মহল। শুরুতেই ধারাবাহিকের গল্প নজর কেড়েছে ভক্তদের।
একটি পিতৃহীন অসহায় মেয়ে নিজের সমস্ত শখ আহ্লাদ, ভালোলাগা, ভালোবাসা ছেড়ে নিজের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে জীবনের পথে এগিয়ে চলার মধ্য দিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিকের গল্প। তবে সময়ের সাথে সাথে অনেকটাই পরিবর্তিত হয়েছে ধারাবাহিকের প্লট। এখন আবার বিয়ে করতে চলেছে ধারাবাহিকের নায়িকা রাই। তার চোখে এখন অনেক স্বপ্ন।

যদিও এই স্বপ্নের মধ্যে বাস্তবের মাটি থেকে পা সরায়নি সে। বিয়ের আগে খোলাখুলি ভাবে সে অনির্বাণের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে নিয়েছে। বিয়ের পরে সে চাকরি করতে চায় এবং সেই টাকা দিয়ে সে নিজের বাপের বাড়ির পরিবারকে দেখতে চায়। এই কথাটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাই। সব মিলিয়ে ধারাবাহিকটি দর্শকদের মনে বেশ অনেকখানি জায়গা করে নিয়েছে। কিন্তু বিয়ের দিন বিয়ে ভেঙ্গে দিতে ঘুমের ওষুধ খেয়ে অনেক বড় কাণ্ড বাধায় নীলাঞ্জনা।
আরো পড়ুন: কেরিয়ারের মধ্যগগনে এসে স্থানচ্যুত! ক্যা’ন্সা’র বদলে দিল জীবন! বাদ পড়লেন অভিনেত্রী হিনা খান
যদিও তাতে রাই আর অনির্বাণ এর বিয়ে আটকায়নি। কারণ অনির্বাণ নিজের সিদ্ধান্তের অত্যন্ত দৃঢ়। তবে এই সবকিছুর মাঝে একটা জিনিস হয়তো দর্শকরা খেয়াল করে থাকবেন আর সেটা হল বর্তমানে ধারাবাহিকটি ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হচ্ছে। এতবার সময় পরিবর্তিত হওয়ার পর এখন এতটা দীর্ঘ সময় ধরে কেন সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক?
তবে কি শেষ হয়ে যাচ্ছে মিঠিঝোড়া?
যখন কোন ধারাবাহিক শেষ করে দেওয়ার তাড়া থাকে, তখনই ধারাবাহিকটির গল্প তাড়াতাড়ি করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গ ওঠে। আর সেটাই করা হয়। চর্চায় থাকলেও টিআরপিতে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি মিঠিঝোড়া। তবে কি এই ৪৫ মিনিট ধরে সম্প্রচারের মাধ্যমে তাড়াতাড়ি করে গল্প এগিয়ে নিয়ে গিয়ে শীঘ্রই ধারাবাহিকটিকে শেষ করার পরিকল্পনা করছে চ্যানেল? কী মনে হয় দর্শকদের?

