প্রোমো দেখে নাক সিটকালেও কমলা চরিত্রটির অভিনেত্রীর মিষ্টি মুখে মজেছে দর্শক! কে এই কমলা জানেন? আগে থেকে তার অভিনয় ছাপ ফেলেছে টেলিভিশনে

স্টার জলসায় পর্দায় সবেমাত্র শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল যার নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। আর পাঁচটা কুটকাচালীমূলক সিরিয়াল নয়, দর্শকদের মধ্যে যারা এতদিন ধরে নিখুঁত বিনোদনের অপেক্ষায় ছিলেন তাদের আশা পূরণ করল এই নতুন সিরিয়াল। এখানে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাটি নেই, নেই পরকীয়া। আছে দুই কিশোর-কিশোরীর দস্যিপনায় মোড়া ভালবাসার গল্প। ব্রিটিশ শাসনকালের আমলে যখন জমিদারি প্রথা ছিল এই বাংলায়, তখনকার দিনে রায়বাহাদুর উপাধি পাওয়ার জন্য বহু জমিদার ইংরেজদের তাবেদারি করতেন। তেমনই একজন মানুষ হলেন কমলার বাবা। আর এর ঠিক বিপরীতপন্থী হলেন নায়ক মানিকের বাবা।

এই নতুন ধারাবাহিকে নায়ক-নায়িকার বয়স কিন্তু খুবই কম। সুকৃত সাহার সঙ্গে সিরিয়ালে জুটি বেঁধেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অয়ন্যা চ্যাটার্জী। অয়ন্যা এই সিরিয়ালের নায়িকা কমলা চরিত্রে অভিনয় করবেন। তাকে দেখে বেশ চেনা চেনাই মনে হচ্ছে বাংলা সিরিয়ালের দর্শকদের। বাংলা সিরিয়ালে শিশু শিল্পী হিসেবেই প্রথমবার অভিনয়ের দুনিয়াতে পা রেখেছিলেন অয়ন্যা। জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে ছোট সারদামণি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিরিয়ালে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।

Ayanna Chatterjee

অয়ন্যা সিরিয়ালের পাশাপাশি এরই মধ্যে টলিউড ছবি এমনকি মুম্বাইতেও কাজ করেছেন। সারদা চরিত্রে অভিনয়ের পরপরই টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে তিনি ‘মিনি’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। মাসি এবং বোনঝির এই জুটিটা দেখে দর্শকরা যেমন হেসেছেন তেমনই তাদের রসায়ন দর্শকদের কাঁদতে বাধ্য করেছে।

অয়ন্যা এরপর বলিউড থেকেও কাজের সুযোগ পান। বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে তিনি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। ‘ব্রাউন’ নামের ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ শিশু শিল্পীর চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানে তার চরিত্রের নাম ছিল অহনা। বলতে গেলে ছোট বড় পর্দা মিলিয়ে মিশিয়ে এই বয়সেই দাপটের সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছেন অয়ন্যা।

জি বাংলাতে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে তিনি বোধির বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলেন। এতটুকু বয়সেই কেরিয়ারে তার সাফল্য আকাশ ছুঁয়েছে। নতুন সিরিয়ালে কমলা চরিত্রে তাকে ইতিমধ্যেই বেশ পছন্দ করে ফেলেছেন দর্শকরা। অয়ন্যার মিষ্টি মুখখানা বেশ মানিয়েছে কমলা চরিত্রে জানান দর্শক মহল। তার সতস্ফুর্ত অভিনয়ে বেশ সন্তুষ্ট অনুগামীরা।

Back to top button