ভিকি ইন্দিরা কাছাকাছি আসতেই ফিরছে ‘কৃষ্ণকলি’র নিখিল শ্যামার ফ্লেবার! পুরনো জুটিকে কাছাকাছি দেখে খুশি ভক্তরা

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।

এর আগেও নীল তিয়াসার জুটি জনপ্রিয়তা পেয়েছিল কৃষ্ণকলি ধারাবাহিকে। শ্যামের ভক্ত শ্যাম বর্ণ মেয়ের জীবন নিয়ে নির্মিত ধারাবাহিকটি ছিল কৃষ্ণকলি। সেখানেও শ্যামা অর্থাৎ গল্পের নায়িকার অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন দর্শকমহল। সেখানে নিখিল অর্থাৎ গল্পের নায়ক সবসময় পাশে থাকার চেষ্টা করেছিল শ্যামার। কিন্তু এই গল্পে অর্থাৎ এই একই জুটির নতুন ধারাবাহিক বাংলা মিডিয়ামে তার একটু ব্যতিক্রম দেখা গিয়েছে।

বাংলা মিডিয়াম গল্পের নায়িকা বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষিকা হয়েছেন। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের উপস্থিত বুদ্ধির জেরে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। যা ধারাবাহিকটিকে এবং গল্পের নায়িকা কে দর্শকমহলে বেশ জনপ্রিয় করে তোলে।

ঘটনাচক্রে জানা যায় গল্পের নায়িকা ইন্দিরা গল্পের নায়ক বিকির ঠাম্মার গ্রামের মেয়ে। একসময় বিয়ে ঠিক হয় তাদের মধ্যে। কিন্তু নায়কের মা আর দিদি শয়তানি করে তা হতে দেয় না। ওই ঘটনার দরুন মারা যান নায়িকার বাবা। গল্পটিকে বেশ পছন্দ করছেন দর্শকরা। তারা যেন ভিন্ন গল্পে সেই পুরোনো নিখিল শ্যামাকেই খুঁজে পাচ্ছেন। যা তাদের ধারাবাহিকটির প্রতি আরো আকৃষ্ট করছে।

পুরনো জনপ্রিয় জুটিকে নতুন গল্পে নতুন নামে এক সাথে দেখতে বেশ পছন্দ করেন ভক্তরা। এক নেটিজেন মন্তব্য করেছেন – টেন্ট সিনেমা মানেই স্বামী স্ত্রীর একটা সুন্দর বন্ডিং সে ধারাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বিক্রম ও ইন্দিরা হয়ে উঠতে শুরু করেছে এক আদর্শ দম্পতি। বিক্রম কে ইন্দিরার প্রতি এমন কেয়ারিং রোল ই পারবে দর্শকদের কাছে সেই কৃষ্ণকলির নিখিল শ্যামার ফ্লেভারটা আনতে।’

Back to top button