পুরনো দিনের মতো হল্লা পার্টির সঙ্গে মিঠাই! শ্রী-কে বাঁচাতে গিয়ে আবার পুরোনো স্মৃতি মনে পড়লো মিঠাইয়ের! খুব বেশি দেরি নেই পুরনো মিঠাইকে দেখতে পাওয়ার এমনটাই আশা করছে দর্শকরা

সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যার মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। শুরুতেই টিআরপির শীর্ষে পৌঁছেছিল এই ধারাবাহিক। একটা সময় ৫৬ বার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। এই সময়ে দাঁড়িয়ে এইরকম জনপ্রিয় ধারাবাহিক আরও দুটো পাওয়া খুবই মুশকিল। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক।
গ্রামে বিপদে পড়ে তারা শহরের সেই বাড়িতে আসে এবং ঘটনাচক্রে মিঠাইএর সঙ্গে সিদ্ধেশ্বর মোদকের নাতি সিদ্ধার্থের বিয়ে হয়। সিদ্ধার্থ ছিল একজন কর্পোরেট অফিসে চাকরি করা একেবারেই রুক্ষ মানুষ। তাকে দিনে দিনে একেবারে পরিবর্তন করে ফেলে মিঠাই। কর্পোরেট হাউসে চাকরি করা একজন চাকুরীজীবী থেকে তাকে ব্যবসায় যোগ দেয়ানো আর বর্তমানে পুলিশ অফিসার এই সবকিছুই হয়েছে মিঠাইয়ের জন্য। সম্প্রতি গল্পও অনেকটাই এগিয়ে গেছে প্রথমদিকে যে মিঠাইকে মেনে নিতেও অসুবিধা ছিল সিদ্ধার্থের এখন সেই মিঠাইকেই চোখে হারায় সে।

আমরা দেখেছি স্মৃতি হারিয়ে গিয়েছে মিঠাইয়ের। সবাই এখন খুব করে চেষ্টা করছে কিভাবে মিটাই এর স্মৃতি পুনরায় ফিরিয়ে দেওয়া যায়। আর ইতিমধ্যে রাতুল আর শ্রীতমার মাঝখানে দেখা গেছে পায়েল নামের একটি তৃতীয় ব্যক্তি কে। এখান থেকে ঘুরেছে গল্পের মোর। পায়েল প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে রাতুল কে শ্রী তোমার থেকে কিভাবে আলাদা করা যায়। আর তাতে সফল হচ্ছে সে। পায়েলের জন্য শ্রীতমা আর রাতুলের মাঝে তৈরি হচ্ছে অনেক সমস্যা।
একটি কলেজে ফিজিক্সের টিচার শ্রীতমা। আর ঘটনাচক্রে সেই কলেজেই পড়ে রাতুলের প্রাক্তন ছাত্রীর পায়েল যাকে নিয়ে রাতুল শ্রীতমার মাঝে এত ঝামেলা অশান্তি। শ্রী তোমার গাড়ির উপর ময়লা আবর্জনা ফেলে পায়েল। যেটা দেখতে পেয়ে পায়েলকে বকাবকি করে শ্রীতমা। বচসা এগোতে এগোতে পায়েলকে থাপ্পড় মারে শ্রীতমা। সেই রাগে যেকোনো ভাবে শ্রী কে ফাঁসাতে চায় পায়েল। ফিজিক্সের প্রশ্নপত্র তৈরি করতে করতে স্টাফ রুমের বাইরে যায় শ্রী। সেই সুযোগে তার কোশ্চেন পেপার নিয়ে ছাত্রদের মধ্যে বিলিয়ে দেয় পায়েল। আর তারই ফলস্বরূপ শ্রী-র নামে কমপ্লেন করা হয় পুলিশে।

এই মুহূর্তে দাঁড়িয়ে স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মিঠাই। নানা রকমের প্ল্যান করে তাকে এই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে চলেছে সে। এর জন্য ছদ্মবেশও নিতে হয়েছে তাকে। আর এই সমস্ত কাজ করতে গিয়েই ধীরে ধীরে পুরনো ঘটনা ভুলে যাওয়া অনেক কথায় ভেসে উঠছে মিঠাইয়ের স্মৃতিতে। এভাবে কি সমস্ত হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাবে মিঠাই?
এই প্রসঙ্গে এক নেটিজেন বলেন – শ্রীকে বাঁচাতে ছদ্মবেশ নিলো মিঠাই, এইখানে মিঠাইয়ের আগের কিছু স্মৃতি স্পষ্ট হয়ে উঠেছে এ এভাবেই মনে হচ্ছে আস্তে আস্তে সব মনে পড়বে। সবাই বলছে এই ট্র্যাকটা ভালো হয়নি কিন্তু আমার তো মনে হয় খুব ভালো হয়েছে। মিঠাই আগের মতো হল্লাপার্টিতে যোগ দিলো। আগের কথাও ধীরে ধীরে মনে পড়ছে।
View this post on Instagram

