যে সংসারে শাশুড়ি বৌমা জেঠিমা ননদ দেওর সবার মধ্যেই বচসা সেই পরিবার সেরা! মোদক পরিবার পারফেক্ট যৌথ পরিবার হয়েও বঞ্চিত? ফলাফলে ক্ষুব্ধ দর্শক…

জি বাংলার বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। কিছুদিনের মধ্যেই পর্ণা সৃজন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। হাসি মজা দুঃখ আনন্দ সবকিছুই এই গল্পে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হচ্ছিল। পর্নার সৃজনের জুটি ও কয়েকদিনের মধ্যেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল।
টিআরপি তালিকায় হইহই করে চলছে এখন নিম ফুলের মধু। মাত্র সপ্তাহখানেক আগে টেলিকাস্ট শুরু হলেও দর্শক মনে পাকাপক্ত ছাপ ফেলে টপ ৫-এও জায়গা পাকা করেছে। ভালোবাসা পাচ্ছে পল্লবীর চরিত্র পর্ণা। প্রাচীন পন্থী শাশুড়়ি আর বস্তাপচা ভাবনাচিন্তা রাখা শ্বশুরবাড়ির যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে একেবারে হিমশিম খাচ্ছে। ধারাবাহিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে পর্ণার স্বামী সৃজনের চরিত্রে।

সাধারণত একটি একান্নবর্তী পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প নিয়েই এসেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি। যেখানে ফুটে উঠেছে শাশুড়ি বউমার মধ্যে কার দ্বন্দ্ব, জেঠু জেঠিমার মধ্যে বচসা, বউ থাকা সত্ত্বেও আরো একবার বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা দাদা ও দাদার বউয়ের কীর্তি, আর একাধিক কুট কাচালি। আর তার মাঝে গুটিকয়েক মন্দর ভালো মানুষজন। এসবের পরেও জি বাংলা সোনার সংসার অনুষ্ঠানে সেরা পরিবারের পুরস্কারটি গেল নিম ফুলের মধুর ঝুলিতে।
এমন ফলাফলের জন্য বেশ ক্ষেপেছেন দর্শকরা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যে সংসারে দুটো মানুষের মধ্যে কোন মিল নেই যে সংসারে সবার সামনে একজন মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে চোর অপবাদ দেয়, তার গায়ে হাত তুলতে যায়, যে সংসারে একটা পাতি এডিট করা ছবি দেখে নিজের বউকে ফেলে একটা ছেলে মায়ের কথায় চুপটি করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতে যায় সেই পরিবার নাকি পাচ্ছে সেরা পরিবারের তকমা। এটা সত্যিই হাস্যকর দর্শক মহলে।

দর্শকরা আশা করেছিল এবারের সেরা পরিবারটা হল মিঠাই এর পরিবার। কারণ তাদের একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া, একজনের দুঃখে অপরজনের কেঁদে ওঠা সবমিলিয়ে একটা আন্তরিক মেলবন্ধন রয়েছে এই পরিবারে। সেখানে নিম ফুলের মধুর সেরা পরিবার হওয়াটা সত্যি অনাহ্যকর।
এই প্রসঙ্গে এক নেটিজেন প্রহসন করে বলেছেন – ‘যে সংসার দেখে আমি ভয়ে বিয়ের জন্য অনাথ ছেলে খোঁজা শুরু করলাম আজ সেই সংসারকে বলে কিনা সেরা সংসার।’

