জি বাংলা স্লট লিড করলেও সামনে জলসার ধারাবাহিক জনপ্রিয়তা পাবে! রামপ্রসাদ আর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ নিয়ে এমনটাই মনে করছেন দর্শকরা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে টিআরপি তালিকায় একপ্রকার রাজ করছে জি বাংলা বলাই চলে। কারণ সপ্তাহের পর সপ্তাহ ধরে একের পর এক স্লট লিড করছে জি বাংলা সিরিয়াল গুলি। সেই জায়গায় দাঁড়িয়ে স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিক আসার পরে ও ভালো ফলাফল হচ্ছে না। কিন্তু জলসা হাল ছাড়ার পাত্র নয়। তাই বারবার চেষ্টা করে যাচ্ছে নিজেদের চলে যাওয়া স্লট গুলিকে উদ্ধার করার।

আর এই সপ্তাহের টিআরপি তালিকা দেখলে বোঝা যাবে যে অনেকটাই সাফল্য লাভ করতে পারছে জলসা। প্রথমেই আসা যাক সন্ধে ৬ টার যেখানে জি বাংলা এবং বাংলা টেলিভিশনের দারুন জনপ্রিয় ধারাবাহিক মিঠাই দীর্ঘদিন ধরে স্লট লিড করছে। উল্টোদিকে রয়েছে এই মুহূর্তে স্টার জলসার নতুন ধারাবাহিক রামপ্রসাদ। যেটি সবেমাত্র শুরু হয়েছে।

তবে এর আগে মিঠাই ছটা স্লটে পেয়েছে আরো দুটি প্রতিপক্ষ যাদেরকে একবারের জন্যও স্লট নিতে দেয়নি এই ধারাবাহিক। এটি হলো নবাব নন্দিনী এবং অন্যটি হলো বালি ঝড়। বালিঝড় ধারাবাহিক কি মাত্র দু মাসেই বন্ধ হয়ে গেছে শুধুমাত্র কম টিআরপি পাওয়ার জন্য। আর তারপরেই এখানে এসেছে রামপ্রসাদ এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পরে আবার টেলিভিশনে ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।

ধারাবাহিকটি শুরুর আগে থেকেই অনেকে মনে করছিল দারুন ভাবে জনপ্রিয়তা পাবে। আর সেই আশা বেশ কিছুটা পূরণ করে প্রথম সপ্তাহে টিআরপি তালিকায় ভালই ফল করেছে রামপ্রসাদ। সেই সঙ্গে স্টার জলসার আরো একটি ধারাবাহিক যেটি কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে। সেটি শুরুর প্রথম দিকে অতটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে বেশ পছন্দের হয়ে উঠেছে দর্শকদের।

এখানে বলা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার স্লটে স্টার জলসা সম্প্রচারিত হওয়া ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এই ধারাবাহিকটি বর্তমানে বেশ ভালোই ফলাফল করছে টিআরপি তালিকায়। উল্টোদিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ির পয়েন্ট অনেকটাই কমে গেছে। তাই দর্শকদের মত রামপ্রসাদ আর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ দিয়েই আবার একবার স্টার জলসা নিজেদের স্লট উদ্ধার করবে। তবে পরবর্তী দিনে দেখলেই বোঝা যাবে কি হবে টিআরপি তালিকায়।

Back to top button