নায়ক নায়িকার জন্য নয় বরং অন্যান্যদের অভিনয়ের জন্যই টপার হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’! সূর্য দীপার ঘ্যানঘ্যানানি আর পছন্দ নয় দর্শকের! ধারাবাহিকের টপার হওয়ার কৃতিত্ব অন্য চরিত্রদের দিল দর্শক

মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।

বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু সেটা হয়ে আর উঠছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে মানুষ পছন্দ করছে কেবলমাত্র পার্শ্ব চরিত্র গুলির অভিনয়, সোনা রুপার অনবদ্য অভিনয়, লাবণ্য সেনের অসাধারণ মাতৃত্ব, ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সমস্ত জিনিসগুলির উপর ভিত্তি করে। পাশাপাশি বিরক্ত হচ্ছে সূর্য দীপার মধ্যে কার অহেতুক না মেটা ঝামেলা গুলি দেখে।

এই প্রথম হয়তো কোন ধারাবাহিক মানুষ দেখছে শুধুমাত্র নায়ক নায়িকাকে বাদ দিয়ে তাদের পারিপার্শ্বিক জিনিসগুলির জন্য। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এখন নায়ক নায়িকার মধ্যেকার রসায়ন বাদ দিয়ে বাকি সবকিছুকেই পছন্দ করছেন তারা। এই বিষয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন- ‘সূর্য দীপার মান অভিমান যতই চলতে থাকুক, নাটকের প্রত্যেকের অভিনয় জাস্ট অনবদ্য। আর নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অসাধারণ। এই নাটকে যত ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজানো হয় অন্য কোন নাটকে তেমনটা হয় না।’

Back to top button