এবার শেষ হবে ‘গাঁটছড়া’! খড়িদ্ধির মিল, রাহুলের ভালো হওয়া এবং দ্যুতির মুখে সত্যি আর কিছুই বাকি রইল না গল্পে! তাই ভক্তদের আবেদন ভালো গল্প থাকতে থাকতেই যেন শেষ হয় ধারাবাহিকটি

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘গাঁটছড়া’। যেটি শুরুর প্রথম থেকেই দর্শকদের কাছে দারুন ভাবে জনপ্রিয়। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে। তাদের দুজনের অর্থাৎ খড়ি আর ঋদ্ধির জুটি দর্শকের কাছে দারুন ভাবে জনপ্রিয়। তারা ছাড়াও এই ধারাবাহিকে আরো দুটি জুটি রয়েছে যেটি দর্শকদের কাছে ভীষণ প্রিয় সেগুলি হল রাহুল এবং দ্যুতি জুটি অন্যটি হলো বনি এবং কুনালের জুটি। এই চরিত্রগুলিতে অভিনয় করতে দেখা যায় অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি, শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী এবং রিয়াজ লস্করকে।

এক বছরের বেশি সময় হয়ে গেছে এই ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। এবং প্রথম থেকেই দর্শকমহলে দারুণভাবে প্রভাব ফেলে এসেছে গাঁটছড়া। একটা সময় মিঠাইয়ের সঙ্গে রীতিমতো টক্কর দিত টিআরপি তালিকাতে। সুন্দর যৌথ পরিবারের গল্প সব সময় নজর কেড়েছে দর্শকদের। তবে বর্তমানে গল্পও একেবারে ঘুরে গেছে। যা টিআরপি তালিকায় জনপ্রিয়তা না পেলেও দর্শকমহলে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। গল্পে কিছুদিন আগে দেখা গিয়েছিল ঋদ্ধিমানের কাকা অর্থাৎ ডিয়ের চক্রান্তে খড়ি হঠাৎ হারিয়ে যায়। আর এরপরেই নেওয়া হয় গল্পে এক বছরের লিপ।

লিপের পরেই দেখা যায় সকলে মনে করছে খড়ি আর বেঁচে নেই কিন্তু হঠাৎ করেই খড়ির মতো দেখতে একটি মেয়ে আসে যার নাম ইশা। তবে খড়ি যেরকম সাবেকি সাজ পোশাক পড়তো সে একেবারেই উল্টো অর্থাৎ আধুনিকা। তাকে যখন ঋদ্ধিমান দেখে সে কিছুতেই এটা মানতে পারে না যে সে খড়ি নয় ইশা, তাই তখন থেকেই প্রমাণ করতে উঠে পড়ে লাগে যে ইশাই হলো তার খড়ি। কিন্তু ইশা মনে করত যে সে ঋদ্ধিমান সিংহ রায় এবং সিংহ রায় জুয়েলার্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর তার একমাত্র লক্ষ্য হলো সিংহ রায় জুয়েলার্সকে ধ্বংস করা। তবে গল্প যত এগিয়েছে তত বোঝা গেছে ডিয়ের থেকে বেশি তার স্ত্রী অর্থাৎ ইশার ভালো মায়ের চক্রান্তের শিকার খড়ি।

সম্প্রতি গল্পে দেখানো হয়েছে ইশা অর্থাৎ খড়ির সবকিছু মনে পড়ে গেছে। আর সে ভালো মায়ের এবং ডিয়ের সব চক্রান্ত ফাঁস করে দিয়েছে। সকলের সামনে আসল সত্যিই এসে গেছে এবং খড়ি ও ঋদ্ধির আবার মিল হয়ে গেছে। উল্টো দিকে রাহুল ভালো হয়ে গেছে। সেই সঙ্গে এতদিন পরে রাহুলের মা এবং তার বাবারও মিল হয়েছে। দ্যুতিও সব সত্যি স্বীকার করে নিয়েছে। আর এই সব কিছু দেখেই দর্শকরা বলছে গল্প এবার শেষের পথে অর্থাৎ ‘গাঁটছড়া’ এবার শেষ হতে চলেছে। কারণ গল্প শুরুর সময় থেকে যে রহস্যগুলো নিয়ে শুরু হয়েছিল তা আস্তে আস্তে সবই পরিষ্কার হয়ে গেছে। এবার যদি গল্প এগিয়ে যায় তাহলে আর কী নিয়ে এগোবে? তবে তার মধ্যে অনেকের মত যে কিছু বছরের লিপ নিয়ে অন্যভাবেও শুরু করতে পারে গল্প। কিন্তু বেশিরভাগ দর্শকেরই আবেদন যে ভালো গল্প থাকতে থাকতেই যেন শেষ করে দেওয়া হয় গাঁটছড়াকে।

প্রথমের মতো জনপ্রিয়তা না থাকলেও বর্তমানের গল্প নিয়েও যথেষ্ট জনপ্রিয় ‘গাঁটছড়া’ এবং টিআরপি তালিকাতেও বেশ ভালই ফল করছে এই ধারাবাহিকটি। তাই এবার এক নেটিজেন সোশ্যাল মিডিয়াতে লিখেছে,”এবারতো মনে হচ্ছে শেষ হয়ে যাবে গাটঁছড়া…!
যেভাবে সব সত্যি সামনে আসছে,, দুত্যিও সব সত্যি স্বীকার করে নিলো। রাহুল ভালো হয়ে গেছে, রাহুলের মা বাবার মিল হয়ে গেছে! এরপর আর কি গল্প বাকি থাকে??
এখব যদি আবার লিপ নেয় তাহলে আবার নতুন করে গল্প শুরু হবে। তবে আমার মতে এখন শেষ করে দেয়াই ভালো
#গাটঁছড়া” এবার শুধু দেখার আদতে ধারাবাহিক নির্মাতা এবং চ্যানেল ঠিক কী সিদ্ধান্ত নেয় ‘গাঁটছড়া’র ভবিষ্যৎ নিয়ে।

Back to top button