শিমুল চরিত্রটি মানুষের মনে দাগ কেটেছে, তার ক্ষতি হলে ধারাবাহিক থেকে মুখ ফেরাবে দর্শক!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।

যে ধারাবাহিক গুলি বাস্তববাদী হয় সেগুলি এমনিতেই দর্শকদের অনেক বেশি আকর্ষণ করে। কারণ দর্শকরা নিজেদের দৈনন্দিন জীবনকে গল্পের মোড়কে দেখতে পান। তবে এই ধারাবাহিক গুলির জনপ্রিয়তা লাভের পেছনে প্রধান অবদান থাকে নায়িকার।

এমনিতেই যে কোন ধারাবাহিকে নায়ক এবং নায়িকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শকরা দেখেছেন গাঁটছড়া ধারাবাহিকের নায়িকা চলে যাওয়ার পর কিভাবে ধসে গেল ধারাবাহিকটি। কার কাছে কই মনের কথা আর নায়িকা মানালি দে বর্তমানে বেশ বিয়ে হয়ে উঠেছে দর্শকমহলে। তাই এই নায়িকাকে একেবারেই হারাতে চান না তারা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, আগামী দুই থেকে তিনটি এপিসোড এর মধ্যেই দর্শকরা দেখতে পাবেন বিষ খাওয়ানো হয়েছে শিমুলকে। আর সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে শিমুল। এই দৃশ্য দেখেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের তাই তারা আগাম জানান দিচ্ছে যে, নায়িকা চলে গেলে এই ধারাবাহিক আর কেউ দেখবে না।

নায়িকা কি দর্শকরা ঠিক কতটা ভালোবাসেন তারই প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কমেন্ট করে জানাচ্ছেন, “শিমুল মরে গেলে সিরিয়াল একেবারেই ধসে যাবে”, আবার কেউ বলছেন, “শিমুল না থাকলে আর ধারাবাহিক দেখবোই না।” অর্থাৎ কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুল কতটা গুরুত্বপূর্ণ সেটাই প্রমাণ করছে দর্শক মহল।

Back to top button