সোনা রূপা কেউই জানে না তারা একে অপরের বোন, কিন্তু ছোট থেকেই ভালোবাসায় বেঁধে নিয়েছে দুজন দুজনকে! ট্রেনের মধ্যে খাবার ভাগ করার দৃশ্যতে দুই ছোট্ট খুদের অভিনয়ে মুগ্ধ দর্শক

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। ধারাবাহিক শুরুর প্রথম থেকেই সূর্য দীপার জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে বর্তমানে এই ধারাবাহিকের জনপ্রিয়তার প্রধান কারণ হলো তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপা। এখন দিনে দিনে তাদেরকে নিয়েই গল্প এগিয়ে যাচ্ছে। নতুন বছর পরার সাথে সাথে প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকাতে অনুরাগের ছোঁয়া শীর্ষস্থান দখল করছে।

এই সপ্তাহেও একইভাবে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে সোনা রুপার কারণেই বারে বারে কাছাকাছি আসছে সূর্য দীপা যা দেখে দর্শকরা অত্যন্ত খুশি হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই দেখা গেছে সোনা অসুস্থ হয়ে যাওয়ার ফলে সূর্য এবং দীপা তাকে একসঙ্গে দেখাশোনা করেছে। আর এখন আবার তারা দুজন আলাদা আলাদা করে দার্জিলিং যাচ্ছে। কিন্তু সেখানে গিয়ে ও যে তারা দুজন আবার কাছাকাছি আসবে এমনটাই অনুমান দর্শকদের। তাই মিশকার চক্রান্ত ফাঁস করে সোনা রুপার জন্যই আরো একবার সূর্য দীপার মিল হবে এমনটাই বলছে সকলে।

গতকালের পর্বে দেখা গেছে সূর্যর পুরো পরিবার দার্জিলিং বেড়াতে যাচ্ছে। আর উল্টোদিকে রুপা, দীপা এবং তার দাদা বৌদি চারজনে মিলেও দার্জিলিং বেড়াতে যাচ্ছে। তবে তাদের দার্জিলিং বেড়াতে যাওয়ার কথা শুনে মিশকা নিজে দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছে। এরই মধ্যে তারা সকলের ট্রেনে উঠে গেছে এবং সোনা রুপা জানতে পেরেছে যে তারা এক সঙ্গেই ট্রেনে করে দার্জিলিঙে বেড়াতে যাচ্ছে। সোনা যাতে তার বাবা রাগ না করে তার জন্য কারোর সামনে জানায়নি যে সে তার ফুল মা এবং রুপাকে দেখেছে এই ট্রেনে।

আজকের পর্বে দেখা যাবে সোনাকে পেস্ট্রি খেতে দেওয়া হয়েছে এবং সে বায়না করছে যে ট্রেন ঘুরতে ঘুরতে খাবার খাবে। আর অন্যদিকে দীপা যখন রুপাকে লুচি খেতে দিয়েছে তার মনে পড়েছে যে সোনা দীপার হাতের খাবার খেতে ভালোবাসে যার জন্য সে সেই খাবারটা সোনার জন্য নিয়ে এসেছে। সকলের চোখের আড়ালে দুই বোন একে অপরের খাবার ভাগ করে ট্রেনের মধ্যে বসে খেয়েছে, যা দেখে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে এই দুটি চরিত্রকে।

Anurager Chhowa - Watch Episode 254 - Sona, Rupa Have a Great Day on Disney+ Hotstar
প্রথম থেকেই দেখা গেছে সোনা এবং রুপা খুব সুন্দর করে নিজেদের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে। তারা যতই একে অপরের সাথে ঝগড়া করুক না কেন দুই বোনের মধ্যে মিল দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গেছে। একজন হিংসুকুটে এবং অন্যজন পাতামেয়ে এই দুটি নাম এখন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে সেই সুন্দর সম্পর্ক যে দিনে দিনে আরও গভীর হচ্ছে তা বলাই বাহুল্য। তাই এবার আরো বেশি করে দর্শকরা চাইছে যেন সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় এবং তাদের দুই মেয়ে একে অপরের আসল পরিচয় জানতে পারে । সেই সঙ্গে আবার দুই মেয়ের একসঙ্গে মিলে মিশকাকেও শায়েস্তা করেছে সেই দেখেও আনন্দ পেয়েছে দর্শক। এবার শুধু অপেক্ষার কবে সব সত্যি সামনে আসে এবং দার্জিলিঙে গিয়ে নতুন কী হয়!

Back to top button