অভিনয় গুনে দর্শকদের মন জয় করেছে পর্দার রানী! ছোট হলেও বর্তমানে ছেলেদের ক্রাশ অভিকা!

এই মুহূর্তে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে আসছে সব নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial)। আর এই সব চ্যানেলগুলোর মধ্যে অন্যতম একটি চ্যানেল হলো স্টার জলসা (Star Jalsha)। ইতিমধ্যেই এই চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience)।

এই নবাগত ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। সোম থেকে রবি প্রতিদিন, ঠিক সন্ধে ৬ টায় এই ধারাবাহিকটিকে জলসার পর্যায় দেখতে পান দর্শক মহল। ধারাবাহিকের প্লট অনুযায়ী একটি মেয়ের কোন একটাকে বেছে না নিয়ে সবকিছুর স্বাদ উপভোগ করে জীবনে এগিয়ে চলার গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক।

এত কম সময়ে সাফল্য হয় তো খুব কম ধারাবাহিকই পেয়ে থাকে। তোমাদের রানী ধারাবাহিকটির বয়স 16-17 দিন। আর এই কটা দিনের মধ্যেই এক অসামান্য সাফল্যের মুখ দেখেছে এই ধারাবাহিক। টিআরপিতেও (TRP) বেশ ভালো ফলাফল করতে শুরু করেছে। এই কটা দিনের মধ্যেই এই ধারাবাহিকের প্রিয় হয়ে ওঠার পেছনে যারা রয়েছেন তারা হলেন গল্পের নায়ক নায়িকা অর্থাৎ দুর্জয় আর রানী।

অসাধারন একটি গল্প

এছাড়াও গল্পটাও বেশ আধুনিক। দর্শকরা নিজেদের বাস্তব জীবনে যে ইচ্ছে পূরণ করতে পারেনা তারা চান কল্পনার জগতে যেন সেই ইচ্ছে পূরণ হয়। আর এই সিনেমা সিরিয়াল এক প্রকার সেই কল্পনার জগত। একটা মেয়ে সবকিছু পাবে এটা আজকের দিনেও বেশ কাল্পনিক। কোন না কোন কিছু তো তাকে ত্যাগ করতেই হয়। তবে এই ধারাবাহিকের নায়িকা কিছু ত্যাগ করবে না। সবদিক সমান ভাবে এগিয়ে নিয়ে যাবে। এমন একটি প্লট মন জয় করে নিয়েছে ভক্তদের।

অনবদ্য নায়ক নায়িকা

এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছে অর্কপ্রভো ও নায়িকা হিসেবে অভিকা মালাকার। নায়িকার অসাধারণ লুক, অনবদ্য অভিনয় পুগ্ধ করেছে দর্শকদের। প্রথম কাজেই এই ভালো পারফম্যান্স সত্যি প্রশংসনীয়। অন্যদিকে নায়কও কিছু কম যান না। এছাড়া ধারাবাহিকের প্রতিটি চরিত্র নিখুত। সব মিলিয়ে তোমাদের রানী দর্শকদের একেবারে মনের মতন।

Back to top button