Anurager Chowa: পূর্ন পরিবারেই মজে দর্শক! মিঠাই সিদ্ধার্থের ভরা সংসারের পর সূর্য দীপার সংসার দেখে মুগ্ধ দর্শক

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। এই ধারাবাহিকটি শুরু থেকেই মন জয় করে আসছে দর্শকদের। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব গুলি, ধারাবাহিকের মধ্যমণি হয়ে উঠেছে সোনা এবং রুপা।
প্রায় এক বছর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে চলছিল বিচ্ছেদ পর্ব। দীপাকে চরম ভুল বুঝেছিল সূর্য। দীর্ঘদিন তার কপালে জুটেছে কেবল অসম্মান আর দুর্ব্যবহার। অবশেষে সেই ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। সেনগুপ্ত বাড়িতে সসম্মানে ফিরেছে দীপা।
কিন্তু এতদিনকার অপমান অসম্মান একদিনে ভুলে যাওয়া সম্ভব নয় দীপার। আর যাই হয়ে যাক না কেন দীপা তার আত্মসম্মান সব সময় বজায় রেখেছে। তাই সূর্যের প্রতি এখনো বিমুখ সে। তবে খুব তাড়াতাড়ি এই মান অভিমানের পালা মিটে যাবে এমনটাই আশা করছেন দর্শক মহলে।
এ দিনের পর্বে অনুরাগের ছোঁয়ায় দেখানো হয় প্রায় বহু বছর পর সূর্য দীপা এবং তাদের দুই সন্তান সোনা রুপা একই বিছানায় ঘুমোচ্ছে। এই দৃশ্যটি দেখে এক অদ্ভুত শান্তি পেয়েছে দর্শক মহল। নিজের পরিবারে বিচ্ছেদ ঘটলে যেমন খারাপ লাগে দর্শকদেরও ঠিক তেমনি খারাপ লেগেছিল তাই বর্তমানে তাদের মধ্যে মিল দেখে ভীষণ শান্তি পেয়েছেন তারা।
আরও পড়ুনঃ গণেশ চতুর্থীতে মহাসংকট! ধুন্ধুমার অ্যাকশনে জগদ্ধাত্রী, গুন্ডাদের কবল থেকে কী করে রক্ষা পাবে জগদ্ধাত্রী স্বয়ম্ভু?
যারা নিয়মিত মিঠাই (Mithai) দেখতেন তারা জানবেন একসময় মিঠাই সিদ্ধার্থও আলাদা হয়ে গিয়েছিল। তারপর যখন তারা আবার এক হয় তখন ঠিক এই ভাবেই মাঝে দুই সন্তানকে নিয়ে একসাথে শান্তির ঘুম ঘুমিয়ে ছিল তারা। আজ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই পর্ব দেখে দর্শকরা সেই পুরোনো মিঠাইয়ের আমেজ নতুন করে ফিরে পাচ্ছেন।
View this post on Instagram

