অবিশ্বাসের বেড়াজালে পচে ম’রুক অনির্বাণ, শৌর্যর সাথে সুখী হোক রাই! দাবি ভক্তদের

যারা সত্যি করে মন থেকে ভালবাসে তাদের সামনে যতই ভুলভ্রান্তি অবিশ্বাস তুলে ধরা হোক না কেন, তারা সবসময় সঠিক জিনিসটাকে বেছে নেয়। আসল ঘটনাটা বোঝার চেষ্টা করে এবং সম্পূর্ণ আস্থার সাথে লড়াই করে। বর্তমানে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের প্রতি নায়ক অনির্বাণের ব্যবহার দেখে এটুকু স্পষ্ট, রাইকে কোনদিন মন থেকে সেভাবে ভালোবাসতেই পারেনি অনির্বাণ।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই কিছুদিন ধরেই দীর্ঘ অসুস্থতায় ভুগছিল। হঠাৎ করে তার গা গুলিয়ে বমি হয়ে যাচ্ছিল আবার মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ছিল রাই। অনির্বাণ রাইকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানিয়ে দেয় রাই সন্তান সম্ভাবা। এটা শুনে প্রচন্ড রেগে যায় অনির্বাণ। রিপোর্টেও এই একই জিনিস ধরা পড়ে। অনির্বাণ রাইকে অবিশ্বাস করা শুরু করে। অন্য কোন ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে প্রতিনিয়ত রাইকে অপমান অসম্মান করতে থাকে সে। নায়িকার ওপর রীতিমতো মানসিক অত্যা’চার করা হয়।

Bengali serial

বোধ বুদ্ধি হারিয়েছে অনির্বাণ

এত কিছুর পরেও এতবার ভুল করার পরেও সেই একই ভুল আবার পুনরাবৃত্তি ঘটালো ধারাবাহিকের নায়ক অনির্বাণ। অবিশ্বাস একটা সম্পর্কে থাকা মানে সেই সম্পর্কটা ভিতর থেকে ধসে যাওয়া। রাই অনেক চেষ্টা করেছিল সম্পর্কটাকে টিকিয়ে রাখার। মনে মনে সে বুঝতেও পেরেছিল এই সন্দেহ বাতিক রোগটা এত তাড়াতাড়ি যাবার নয়। তার মনের আশঙ্কাটা সত্যি হয়ে গেল। আবারো ভুল বোঝাবুঝির শিকার হল ধারাবাহিকের নায়িকা।

অনির্বাণের থেকে শৌর্য অনেক বেশি যোগ্য

অনির্বাণ এতটাই পাগল হয়ে গিয়েছে যে সে নিজের ভাইয়ের কাছে গিয়ে অর্থাৎ শৌর্যর কাছে গিয়ে তাকে দোষারোপ করা শুরু করে। অনির্বাণ বলে, “আমি এর শেষ দেখে ছাড়বো। যদি জানতে পারি এর পেছনে তুই আছিস তাহলে আমি তোকে ছেড়ে দেব না।” শৌর্য বলে রাইকে অন্য কোন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এই সহজ সাদাসিধে বিষয়টা সবাই বুঝতে পারলেও কিছুতেই বুঝতে পারে না অনির্বাণ। কারণ অন্ধবিশ্বাসের বেড়াজালে জড়িয়ে পড়েছে সে।

আরও পড়ুন: এটা নায়ক না ভিলেন? বি’ষাক্ত সম্পর্কে না থেকে বেরিয়ে আসুক রাই! দাবি ভক্তদের

বাড়ি ফিরে সবশেষে রাইকে ফোন করে তার শারীরিক অবস্থার খবর নেয় শৌর্য। এত দূরে থেকেও এতদিন আলাদা থেকেও শৌর্য রাইকে পূর্ণ বিশ্বাস করে। সে খুব ভালো করেই বুঝতে পারে এরকম কোন ঘটনা ঘটেছে মানে নিশ্চয়ই রাইয়ের গুরুতর কিছু একটা হয়েছে। তার চিন্তা হয় রাইয়ের জন্য। রাইকে ডাক্তার দেখানোর মতন কেউ আছে তো? ভাবতে থাকে শৌর্য। আর এত কাছে থেকেও এই ছোট্ট জিনিসটা বুঝতে পারে না অনির্বাণ। নায়ক হিসেবে তাকে ধিক্কার জানাচ্ছে দর্শক মহল।

Back to top button