অনুজের মতোই মৃত্যুই কি পরিণতি হবে পোখরাজ আর মহার্ঘ্যর! গল্প দেখলে অনেকটাই মিল রয়েছে তিন ধারাবাহিকের! লেখিকার ওপর ভরসা নেই, বলছে দর্শক

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা যে ধারাবাহিককে নিয়ে হয় তাহলে স্টার জলসার গুড্ডি। প্রথম থেকেই কখনো ত্রিকোণ প্রেম, কখনো পরকীয়ার গল্প তুলে ধরা হয়েছিল ধারাবাহিকে যার কারণে প্রায় চর্চা হতো এই ধারাবাহিক নিয়ে। বারবার বিভিন্ন বিষয়ে হাসির খোরাক হয়েছে এই ধারাবাহিক। এমনকি ধারাবাহিকের লেখিকা এবং অভিনেতা অভিনেত্রীরাও উঠে আসতেন সেই চর্চায়। ধারাবাহিকে তো আমরা বরাবরই দেখেছি অনুজকে নিয়ে গুড্ডি এবং শিরিনের মধ্যে টানাটানি চলে।

কিন্তু অনুজ গুড্ডির দিকেই সব সময় ঝুকে ছিল। অন্যদিকে যুধাজিৎ এর সঙ্গে গুড্ডি পড়ে বিয়ে করলেও অনুজ তাকে ভুলতে পারছে না। আর তাই দর্শকদের কাছে ‘অত্যন্ত নোংরা’ ধারাবাহিকে পরিণত হয়েছে গুড্ডি। প্রথম কয়েকটা মাস বেশ জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটি। কিন্তু তারপর থেকেই ঘুরতে শুরু করলো গল্পের মোড়। বিচ্ছেদ হয়ে গেল নায়ক নায়িকার, বিচ্ছেদের পরে আবার সম্পর্ক শুরু করল তারা। বিচ্ছেদের পর তারা নতুন করে যাদের সঙ্গে জড়িয়ে ছিল তাদেরকে ঠকাতে শুরু করল। শিরিনের কোন দোষ ছিল না তবুও শিরিনকে শাস্তি পেতে হলো। জঘন্য থেকে জঘন্যতম দিকে এগিয়ে গেছে গল্পটা।

আর সেই গল্পের শেষটা হচ্ছে অনুজের মৃত্যুতে। মারা গেছে অনুজ। গুড্ডি আর অনুজের মিল দেখা আর হলো না দর্শকদের। এদিন গুড্ডি আর যুধাজিতের অভিনয় ছিল দেখার মতো। অসাধারণ অভিব্যক্তি, অসাধারণ ডায়লগ। সব মিলিয়ে দর্শকদের চোখে জল এনে দিয়েছিল সবাই। অনেকদিন ধরেই দর্শকেরা আঁচ করছিল অনুজ হয়তো এবার মারা যাবে। নেট পাড়ার এই আশঙ্কাকে সত্যি করে সবাইকে ছেড়ে ধারাবাহিক থেকে বিদায় নিল অনুজ।

অনুজের মৃত্যুতে বেশ ভয় পেয়েছেন দর্শকরা। অনুজের জীবনের সাথে দর্শকরা মিল পাচ্ছে মহার্ঘ্য আর পোখরাজের জীবনের। পোখরাজ ও মহার্ঘ্য এদের দুজনের জীবনী একটি অন্য নারী রয়েছে ঠিক তেমনি নায়িকাদের জীবনেও রয়েছে অন্য পুরুষ। আর পোখরাজের তো অন্য একজনের সাথে বিএ অব্দি হয়ে গেছে। আবার রাধিকার জীবনেও ঢুকেছে অন্য এক ব্যক্তি। সব মিলিয়ে এদের শেষটাও না মৃত্যুতে হয় তাই নিয়েই আশঙ্কায় ভুগছেন দর্শকমহল।

এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করেছেন- ‘অনুজকে দেখে মহার্ঘ্য আর পোখরাজের জন্য ভীষণ ভয় হচ্ছে। অনুজের মতো মহার্ঘ্যরও মা ছোটবেলায় মারা গেছে আর বাবার সাথে দূরত্ব বজায় রেখে কথা বলে আর পোখরাজের সাথেও সেরকমই হচ্ছে অনুজের মতো পরিস্থিতির, মান অভিমানের স্বীকার হয়ে নায়িকার সাথে দূরত্ব, তারপর অন্য একজনের সাথে বিয়ে আর নায়িকার জন্য অন্য নায়ক আসা। পরে মহার্ঘ্য আর পোখরাজের মৃত্যু না দেখায়।’

Back to top button