সব টিআরপির খেলা! অন্যায় হয়েছে ‘খেলনা বাড়ি’র রন এবং কলির সঙ্গে! “সেরা ননদ” এবং “সেরা খলনায়কে”র তারাই যোগ্য দাবিদার বলছে দর্শকরা

চলতি মাসের গত ৯ তারিখে অনুষ্ঠিত হয়েছিল ‘জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড’। সারা বছর ধরে জি বাংলার ভক্তরা যে অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে বসে থাকে এটি সেই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমেই সকলে জানতে পারে কে হয়েছে সেরা নায়ক নায়িকা অথবা কোনটা হল সেরা ধারাবাহিক বা পরিবার। আরও নানা রকমের ক্যাটাগরি থাকে যেগুলিতে অ্যাওয়ার্ড দেয়া হয়ে থাকে। ভক্তরা তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ভোট করার সুযোগ পান।

এখনো পর্যন্ত এই অনুষ্ঠানটি টিভির পর্দায় সম্প্রচারিত হয়নি কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া মারফত প্রকাশ পেয়ে গেছে কে কোন অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। আর সেগুলি প্রকাশ পাওয়ার পরেই ভক্তদের মধ্যে থেকে নানা রকম সমালোচনা উঠে এসেছে।

Bengali television

প্রত্যেকেই চান তাদের প্রিয় ধারাবাহিক বা প্রিয় অভিনেতা অভিনেত্রীরাই যেন পুরস্কার পান। কিন্তু সব সময় তা হয় না। তবে কিছু কিছু ক্যাটাগরিতে দর্শকদের মতে যারা পুরস্কার পাওয়ার যোগ্য তারা পায়নি উল্টে অন্যদের দেওয়া হয়েছে। যেটা কিছুতেই তারা মেনে নিতে পারছে না। যেমন সেরা জুটি প্রকাশ পাওয়ার পরেই নানা রকম সমালোচনা সামনে এসেছিল। কিন্তু এবার আরও দুই অ্যাওয়ার্ড ক্যাটাগরি নিয়ে এবার ভক্তদের মধ্যে থেকে সমালোচনার ঝড় উঠলো।

প্রসঙ্গত প্রথমটি হচ্ছে সেরা ননদ। এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জগদ্ধাত্রী থেকে কৌশিকী মুখার্জি। কিন্তু দর্শকদের কথায় এই অ্যাওয়ার্ডের যোগ্য দাবিদার হচ্ছে খেলনা বাড়ি থেকে কলি চরিত্রটি। কারণ জগদ্ধাত্রী শুরু হয়েছে মাত্র কমাস হয়েছে তার অনেক আগে থেকেই ‘খেলনা বাড়ি’তে কলি মিতুলের ননদ বৌদির সম্পর্ক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এই চরিত্রটি অত্যন্ত সুন্দর।

Bengali television

এছাড়া সেরা খলনায়কের ক্যাটাগরিটা নিয়েও নানারকম বিতর্ক সামনে এসেছে এখানে পুরস্কার পেয়েছে জগদ্ধাত্রী থেকে উৎসব। কিন্তু দর্শকদের মতে সেরা খলনায়ক হলো খেলনা বাড়ির রন। যার চক্রান্তে রীতিমতো বিধ্বস্ত মিতুল এবং ইন্দ্রর জীবন। তাই দর্শকরা বলছে এই দুই অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে জি বাংলা অন্যায় করেছে। শুধু টিআরপির জন্যই এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি।

Back to top button