সন্ধ্যার পাশে নায়কের অভিনয় একদম ফুটছে না! সন্ধ্যাতারার খারাপ ফলাফলের দায় পড়লো নায়কের অভিনয়ের ওপর

কিছুদিন আগেই বাংলা বিনোদনের প্রথম সারির চ্যানেল স্টার জলসায় (Star jalsha) সম্প্রচার শুরু হয়েছে ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’র (Sandhya Tara)। প্রোমো দেখে মনে হচ্ছিল নতুন এক ত্রিকোণ প্রেমের রসায়ন নিয়ে বুঝি উপস্থিত হচ্ছে নতুন ধারাবাহিকটি। কিন্তু পরে বোঝা গেল আসলে এই গল্প দুই বোনের তাঁদের ভালবাসা, স্বার্থত্যাগ এবং আত্মত্যাগের। এমন বোন যাঁরা একে অপরের জন্য প্রাণও দিতে পারে।

পরিবারের মেজো মেয়ে সন্ধ্যা ছোট মেয়ে তারা। তাদের একটি বড় বোনও রয়েছে। বড় বোন থাকলেও পরিবারের স্তম্ভ হল সন্ধ্যা। একজন নারী হয়েও সেই যেন বাড়ির পুরুষটি। বাবা চলে যাবার পর সংসারের সব দায়িত্বই সে নিজের কাঁধে তুলে নেয়। সন্ধ্যা মনপ্রাণ দিয়ে ভালবাসে তার পরিবারকে, সবার জন্য হাজার পরিশ্রম করেও তাঁর মুখে হাসি কখনও ম্লান হয়ে যায় না। সবার সুখেই সুখ তাঁর। আর বোন তারাকে চোখে হারায় সে। তারাও দিদি-অন্ত প্রাণ। তারার কাছে সে মা, বাবা, বোন, বন্ধু সব।

হাসিখুশিতে উচ্ছল দুই বোনের জীবনে হঠাৎ এক স্বপ্নের পুরুষের প্রবেশ। গল্পের নায়ক আকাশনীল। ভাগ্যের ফেরে তারা দুজনেই ভালবেসে ফেলে একজন মানুষকেই। মুহূর্তে বদলে যায় দুই বোনের জীবন। এবং ঘটনাচক্রে সন্ধ্যার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে তারা। এবং অবশেষে সন্ধ্যার সাথে বিয়ে হয় আকাশনীলের। এরপর সন্ধ্যা কিভাবে আকাশনীলের যোগ্য স্ত্রী হয়ে ওঠে সেই নিয়েই এগোচ্ছে গল্প।

কোথাও কোনো সমস্যা ছিল না। তবে ইদানিং সমস্যার জায়গাটা তৈরি হচ্ছে নায়ককে নিয়ে। ধারাবাহিক প্রেমী মানুষেরা নায়ক অথবা নায়িকা কতটা দক্ষ সেই বিষয়ে খুব বেশি খুঁতখুঁতে হন। অভিনয় ভালো না হলে সেই নাটকটি দেখতে একদমই স্বাচ্ছন্দ বোধ করেন না দর্শকরা। এই ধারাবাহিকের নায়কের নাটক একেবারেই পছন্দ হয়নি তাদের। দর্শকদের মতে ধারাবাহিকের নায়ককে একেবারেই মানায়নি, তার অভিনয় দেখে ভালোলাগার বদলে মনে হচ্ছে কিছু শিখিয়ে দেওয়া বুলি জোর করে বলতে হচ্ছে ক্যামেরার সামনে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

একেবারেই দক্ষ নন তিনি, দাবি দর্শকদের। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে জমছে একের পর এক অভিযোগ। কেউ লিখেছেন, “এটা আবার কোন নায়ক হলো?”, কেউ বলছেন, “নায়ককে একদমই পছন্দ হয়নি, নায়িকার সাথে একটুও মানায়নি।” আবার কোন কোন ভক্ত লিখেছেন, “অন্বেষা হাজরার মত এত দক্ষ অভিনেত্রীর সাথে এমন নায়ক চলে না।” ধারণা করা হচ্ছে নায়কের জন্যই আটকে রয়েছে সন্ধ্যা তারার টিআরপি।

Back to top button