সেরা ভিলেনের সঙ্গে তুলনা মিশকার! তাবড় তাবড় ভিলেনদেরকে টেক্কা দিচ্ছে অনুরাগের ছোঁয়ার মিশকার!

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। সেই সঙ্গে নেতিবাচক চরিত্রে রয়েছে অভিনেত্রী অহনা দত্ত। মিশকা চরিত্রে এরই মধ্যে তিনি দর্শকদের কাছে বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। সূর্য দীপার মধ্যে মিশকার জন্যই এত বছর ধরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে রয়েছে যার জন্য তাকে একেবারেই পছন্দ করে না দর্শক।

বর্তমানে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে দীপা সূর্য সোনা রুপা সূর্যর পুরো পরিবার এবং তাদের সকলের সঙ্গে মিশকা সকলেই গেছে দার্জিলিং-এ। সেখানে গিয়ে সোনা বারবার তার ফুলমার কাছে যাওয়ার বায়না করলে সূর্য তাকে বারণ করে। শেষে সে দীপার খোঁজে বাইরে বেরিয়ে যায় এবং সেই সুযোগে মিশকা সোনাকে কিডন্যাপ করায়। আর সেই পুরো দায় সে চাপায় দীপার ওপর। এমনকি সূর্যর মনেও দীপাকে নিয়ে ভুল বোঝানো শুরু করে।

মিশকা ভুল বোঝানোর জন্যই সূর্য দীপাকে পুলিশে অ্যারেস্ট করায়। কিন্তু লাবণ্য সেনগুপ্ত এসে পুলিশকে জানায় যে পুরো ভুলটাই তার ছেলে সূর্যর আর দীপাকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু উল্টোদিকে সোনাকে সেই গুনটা গুলো দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করছে মিশকা। আর সোনাকে যেখানে সেই গুন্ডা গুলো রেখেছে সেখানে মিশকা তাদের সাথে কথা বলতে গেলে মিশকার হাতের আংটি দেখে ফেলে সোনা।

কিন্তু সে মিশকাকে দেখতে পায় না। তবে মিশকার চরিত্রটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত বিরক্তিকর আর অসহ্য রকমের খারাপ একটি চরিত্র। যেটিকে নিয়ে তারা বেশিরভাগ সময়েই সোশ্যাল মিডিয়াতে চর্চা করে। তবে এবার মিশকার চরিত্রর সাথে একটা ভয়ংকর ভিলেনের চরিত্রের মিল পাচ্ছে এমনটাই জানালেন এক দর্শক। ৯০ এর দশকের একটি অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন সিরিজ ছিল ‘শক্তিমান’ আর সেখানে যে ভিলেনের চরিত্রটি দেখানো হতো তার নাম ছিল ‘কিলভিস’। সম্প্রতি মিশকর একটি ফটো নিয়ে সেই টেলিভিশন সঙ্গেই তুলনা করেছে এক নেটিজেন। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন,”ছোটোবেলায় Shaktiman দেখতাম,সেখানে villain ছিল Kilvish..মিশকার এই get up পুরো সেই Kilvish-এর মতো।”

Villian of show 'Shaktimaan' lives oblivion life these days | NewsTrack English 1

Back to top button