গুনগুন আর অনুজের পর এবার তবে রাধিকার পালা! গর্ভবতী নাকি শরীরে বেঁধেছে কঠিন অসুখ, চিন্তায় ভক্তরা

২০২২ সালটা পড়তেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন নতুন সিরিয়াল, যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল, ‘এক্কা দোক্কা’। এই ধারাবাহিক শুরু থেকেই মন কেড়েছে দর্শকদের। দীর্ঘদিন চলা ‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ায় দর্শকদের মন বেশ খারাপ হয়ে গিয়েছিল। দর্শকদের মন ভালো করতে আবারও এক নতুন গল্প নিয়ে পর্দায় হাজির হন লেখিকা লীনা গাঙ্গুলি। ‘এক্কা দোক্কা’ -র প্রোমো দেখেই মানুষের মন বেশ ভালো হয়ে গিয়েছিলো। দর্শক বেশ আগ্রহী ছিলেন এই সিরিয়াল দেখার জন্য।

ধারাবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী। টেলি সেলেব সোনামণি সাহা (Sonamoni Saha) ও সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। এই দুই জুটিকে এর আগে কখনো একসাথে কাজ করতে দেখা যায়নি, এক্কা দোক্কায় প্রথম তারা জুটি বেঁধেছেন। তাই নতুন জুটি পেয়েও দর্শকরা বেশ আপ্লুত। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, দুজনেই ডাক্তারির স্টুডেন্ট। তাদের উদ্দেশ্য একে অপরকে টেক্কা দেওয়ার। আর এই টেক্কা দেওয়ার মধ্যে দিয়েই প্রেম হবে নায়ক-নায়িকার।

তবে বর্তমানে গল্প নিয়েছে অন্য মোর। আলাদা হয়েছে রাধিকা পোখরাজের জুটি। ভেঙে গেছে তাদের মধ্যেকার দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্ক। রাধিকার জীবনে এসেছে ডক্টর ব্যানার্জি। আর পোখরাজ এর সাথে বিয়ে হয়ে গেছে ধারাবাহিকের আরেক নায়িকা রঞ্জাবতীর। তাদের বিচ্ছেদ ঘটেছে কম দিন হলো না, দীর্ঘ কয়েক মাস ধরেই একসাথে নেই তারা।

টিআরপির দিক থেকেও বেশ খানিকটা পড়ে গেছে এই ধারাবাহিক। প্রথমে নায়ক নায়িকার বিচ্ছেদ আর তারপর সম্পূর্ণ দুটি আলাদা জুটি তৈরি সব মিলিয়ে ধারাবাহিক দেখার আনন্দটাই হারিয়ে ফেলেছে দর্শক। তার মাঝে এবার নতুন ভয় চেপে বসলো ভক্তদের মনে। হঠাৎ করেই জানা যাচ্ছে রাধিকা প্রেগন্যান্ট। কিন্তু দীর্ঘদিন যাবত কোনরকম সম্পর্ক নেই রাধিকা পোখরাজের, স্বাভাবিকভাবে এটা সম্ভব নয়।

দর্শকদের ধারণা কোন গুরুতর ব্যাধি বাসা বেধেছে রাধিকার দেহে যার ফল স্বরূপ এমন সিম্পটম দেখা দিচ্ছে রাধিকার মধ্যে। আর এরপরই দুয়ে দুয়ে চার করার মত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে দর্শকদের কাছে। লেখিকা লীনা গাঙ্গুলী তার ধারাবাহিক গুলিতে নায়ক অথবা নায়িকা যেকোনো একজনকে মেরে ফেলছে। যাতে লাভের লাভ কিছু না হলেও দর্শকরা বেশ ক্ষেপে যাচ্ছে। আর এবার তেমনই খানিকটা হতে চলেছে রাধিকার সাথে এমনটাই আন্দাজ ভক্তদের। ভক্তরা ভাবছেন কিছুদিনের মধ্যে হয়তো এই গুরুতর রোগের জন্য মারা যাবে রাধিকা। আর এমনটা হওয়াটাও অস্বাভাবিক নয় কারণ এমন নিদর্শন তারা দেখে এসেছে লীনা গাঙ্গুলীর আরো দুই ধারাবাহিকে।

Back to top button