অবশেষে সন্তানের জন্য দীপার কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হচ্ছে বাবা-মাকে! লাবণ্য আর প্রবীরকে এতোটা অসহায় দেখে কষ্ট পাচ্ছে দর্শক

মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।
বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।
গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু সেটা হয়ে আর উঠছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
গল্পসূত্রে এখন ঘটছে অনেক রকমের ঘটনা কিন্তু তার মাঝেও সূর্য দিবার ভুল বোঝাবুঝি অবিচল। এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে সূর্যর বাবা-মাকে দীপার কাছে আসল পেতে ভিক্ষা চাইতে হচ্ছে যাতে সে সোনা রুপাকে তাদের থেকে না নিয়ে যায়। এতগুলো বছর ধরে বুকে পিঠে করে নিজের সন্তানকে মানুষ করে তারপর তার বিয়ে দেওয়ার পর সুখে শান্তিতে থাকার বদলে বাবা-মাকে ভিক্ষা চাইতে হচ্ছে ছেলের বউয়ের কাছে। এটাই কি প্রাপ্য ছিল তাদের?
এমন দৃশ্য দেখে দীপার ওপর বেশ ক্ষুব্ধ দর্শকরা। দীপার এমন রূপ এমন অভিনয় মোটেই পছন্দ করছেন না দীপার ভক্তরা। এতদিন ধরে দীপা কে যারা এত ভালোবাসা দিল এত সম্মান স্নেহ দিল দীপা তাদের সাথে এইরকম ব্যবহার করছে। তাদের মতে দীপা অনেক বেশি নিষ্ঠুর হয়ে গেছে সে ভুলে গেছে বাবা মায়ের সঙ্গে কেমন ভাবে আচরণ করতে হয়। এবং এই বিষয়টি দীপা কে অনেকটাই নিচে নামিয়ে দিচ্ছে দর্শকমহলের কাছে। কিন্তু এটা কি আদৌ দিবার দোষ দ্বিপাও তো নিজের দুই মেয়েকে ঠিকভাবে কাছে পাচ্ছে না। সবার মূলে এখন একটি বিষয় সেটা হলো দীপা সূর্যের মধ্যে কার ভুল বোঝাবুঝি আর সূর্যের সামনে সমস্ত শক্তি এসেও সূর্যের না দেখার ভান করা।

