সূর্য, পোখরাজ, সৃজন এদের সিদ্ধার্থকে দেখে শেখা উচিত! নিজের স্ত্রীর প্রতি কতখানি বিশ্বাস রাখতে হয় সেটা শিখিয়েছে সিদ্ধার্থ এমনটাই বলছে দর্শক

মিঠাই ধারাবাহিকে মিঠাই সিদ্ধার্থের জুটি সব সময় দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে প্রথম থেকে মিঠাইকে দর্শকরা খুবই ছটফটে আর প্রাণোচ্ছল একটা মেয়ে দেখেছে আর সিদ্ধার্থ ছিল একেবারে গম্ভীর, রাগী একটা ছেলে। যাকে দিনে দিনে মিঠাই নিজে হাতে পাল্টে ফেলেছিল। মিঠাই এর উচ্ছে বাবু যে মিঠাইকে কতটা ভালোবাসতো তা কখনোই তাকে বলে প্রকাশ করতে হয়নি ভক্তদের কাছে। তার চোখে মুখে সব সময় মিঠাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ পেতো। যার জন্যই মিঠাই ধারাবাহিকটি হয়ে উঠেছিল দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মিঠাই সিদ্ধার্থ রসায়ন সব সময় আলাদা মাত্রায় জনপ্রিয়তা পেয়ে এসেছে দর্শক মহলে। কিন্তু তারপরে যখন সেই জুটি ভেঙ্গে যায়, তাই নিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছিল দর্শক।
তবে ভেঙে যাওয়ার পরেও মিঠাইকে কিন্তু কখনোই এক মুহূর্তের জন্য ভুলে যায়নি তার উচ্ছে বাবু তথা পর্দার সিদ্ধার্থ। এমনকি মিঠি তার ঘটনাচক্রে বউ হয়ে গেলেও সে এক মুহূর্তের জন্য তার প্রতি দুর্বল হয়নি। সম্প্রতি গল্পে দেখানো হয়েছিল যে মিঠাই ফিরে এসেছে কিন্তু তার সঙ্গে রয়েছে মিষ্টি বলে একটি ছোট্ট মেয়ে। যার পরিচয় প্রথম থেকেই পরিষ্কার ছিল না কারোর কাছে। বাড়ির সকলে একবারের জন্য হলেও মিষ্টির পরিচয় নিয়ে প্রশ্ন তুললেও সিদ্ধার্থ কোনোভাবেই তা বলেনি। এমনকি ঠাম্মি মিঠাইয়ের শরীর খারাপের কথা বলার আগে পর্যন্ত সে বলে গেছে যে মিষ্টি যদি মিঠাইয়ের মেয়ে হয় তাহলে তার দায়িত্ব নিতে সিদ্ধার্থের কোন সমস্যা হবে না। আর এই কথাটাই সিদ্ধার্থকে অন্য সকলের থেকে আলাদা করেছে।

এই দৃশ্য দেখানোর পর থেকেই দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে সিদ্ধার্থর চরিত্রটির। তারা বলছে প্রথম থেকে সিদ্ধার্থের ওপর যতই রাগ অথবা অভিমান দর্শকদের জমা হোক না কেন, তার কড়া স্বভাবের জন্য কিন্তু ভিতরে ভিতরে সে যে তার স্ত্রীকে কতটা সম্মান করে এবং বিশ্বাস করে তা এখনই প্রকাশ পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের নায়করা অনেকটাই পিছিয়ে রয়েছে সিদ্ধার্থের থেকে। তাই এ বছরে যদি “সেরা বর” বলে কাউকে নির্বাচিত করতে হয়। সেটা যে সিদ্ধার্থই হবে তা বলাই বাহুল্য।

অন্যান্য ধারাবাহিকের নায়কদের প্রসঙ্গ টেনে এনে দর্শকরা যাদের নাম করেছে তাদের মধ্যে অন্যতম হলো সূর্য অর্থাৎ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এবং এই মুহূর্তে বাংলা টেলিভিশনের টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক। যে কিনা তার বউয়ের কোনো দোষ ছাড়াই এতদিন ধরে তাকে সন্দেহ করে চলেছে। এমনকি তার বাড়ির পুরো পরিবার তাকে আসল সত্যি বলে বোঝাতে চেষ্টা করলেও সে কারোর কথা শুনছে না। আর সেটা দেখেই রীতিমতো ক্ষিপ্ত দর্শক সূর্যর ওপর। এই নামে যুক্ত হয় আরো দুটি নাম একটি হল স্টার জলসার অন্য একটি জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’র নায়ক পোখরাজের নাম আর অন্যটি হলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে নায়ক সৃজন।

প্রসঙ্গত পোখরাজের সন্দেহের জন্যই রাধিকা তাদের বাড়ি ছেড়ে চলে আসে এমনকি তাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এখন তার সামনে সবকিছু পরিষ্কার হলেও যখন তার রাধিকার পাশে দাঁড়ানোর ছিল সে সেই সময় দাঁড়ায়নি। উল্টে নিজের স্ত্রীকে “চোর” বলে সন্দেহ করেছে। আর উল্টোদিকে সৃজন সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়ক সৃজন তার স্ত্রী পর্নাকে সন্দেহ করছে অন্য একটি ছেলেকে নিয়ে। যে পর্নার কলেজের সিনিয়র, নাম সন্দীপন। আর এই সব কিছু নিয়েই দর্শকরা সিদ্ধার্থের সঙ্গে সূর্য,পোখরাজ এবং সৃজনের তুলনা করছে। তারা বলছে যেখানে সিদ্ধার্থর স্ত্রী তার থেকে প্রায় বেশ কিছু বছর দূরে ছিল সেখানে সে তার স্ত্রীকে একটুও সন্দেহ করেনি। আর উল্টোদিকে এরা তিনজন নিজের স্ত্রীকে চোখের সামনে দেখেও উল্টোপাল্টা কথা বলছে।

