মায়ের অসম্মান আর মুখ বুজে মেনে নেবে না রুপা, সূর্যর বিরুদ্ধে গর্জে উঠলো সে! ছোট্ট মেয়ের প্রতিবাদী রূপ দেখে প্রশংসায় মেতেছে দর্শকমহল

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। তাদের দুজনের জুটি একসঙ্গে দর্শকের অত্যন্ত পছন্দের। তবে সম্প্রতি তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপায় হয়ে উঠেছে দর্শকদের চোখের মনি।

এখন প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে এই দুই যমজ মেয়ের বাবা-মাকে এক করার ট্র্যাক। তবে গতকালের পর্বে দেখা গেছে দীপার বোন উর্মি সন্তান সম্ভবা। আর তাকে নিয়েই নিয়েই এখন দুদিনের পর্ব চলছে। একদিকে মিশকা সুযোগ পেয়ে দীপার ক্ষতি করার চেষ্টা করছে এবং অন্যদিকে তাকে আরো দোষী প্রমাণ করার চেষ্টা করছে সূর্যর চোখে।

আজকের পর্বে দেখা যাবে গতকাল দীপা যে মিশকার ওপর অভিযোগ এনেছিল যে ওকে ভুল ওষুধ দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে সেটা ভুল প্রমাণ হবে এবং সিনিয়র ডাক্তার আর সূর্য মিলে দীপাকে অপমান করতে থাকবে। যা দেখে খুব খারাপ লাগবে রুপার। সে আর চুপ থাকতে না পেরে তাদের মুখের উপর বলে দেবে যে দীপা তার মা আর তার সামনে যেন তাকে এইভাবে অপমান না করা হয়।

এরপরেই দেখা যাবে উর্মি এক পুত্র সন্তানের জন্ম দেবে আর দীপা রক্ত দিয়ে যে তার প্রাণ বাঁচিয়েছে সেটা জানতে পারার পরে সে একেবারেই বদলে যাবে। নিজের মা দিদাকে সন্তানের কাছে আসতে দেবে না উল্টে দীপাকে চাইবে কাছে। আর সেই দেখে সকলেই খুশি হয়ে যাবে। এমনকি সে প্রথমবার দীপাকে দিদি বলে ডাকবে, জয় প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে উর্মির পরিবর্তন দেখে সেও খুশি হবে।

এরপরেই দেখা যায় রূপা দীপাকে বলে যে মা এবার বাড়ি চলো আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই শুনে দীপা রুপাকে প্রশ্ন করে যে তার কি হয়েছে সে পরিষ্কার জানায় যে তার সামনে তার মাকে সবাই খারাপ খারাপ কথা বলছে যেটা তার একেবারে পছন্দ হচ্ছে না। এই প্রথমবার রুপাকে প্রতিবাদ করতে দেখা গেছে এত ছোট্ট মেয়ে নিজের মায়ের অসম্মান একেবারে সহ্য করতে পারেনি। যার ফলে সে তার বাবার বিরুদ্ধে গর্জে উঠেছে। যা দেখে রুপার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Back to top button