এতদিন সাজ পোশাক নিয়ে বেজায় ট্রোল হয়েছে পঞ্চমী! এবার নাগরানী রূপে তাকে দেখে চোখ ফেরাতে পারছে না কেউ

এখন প্রায়ই নতুন নতুন ধারাবাহিক আসছে। জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসা (Star Jalsha)-তে একের পর এক ধারাবাহিক শুরু হচ্ছে। সেরকমই একটি ধারাবাহিক হচ্ছে ‘পঞ্চমী’ (Panchami)। ধারাবাহিকটি বেশকিছুদিন হয়েছে শুরু হওয়ার আর এরইমধ্যে বহুবার ট্রোল হয়েছে ধারাবাহিকটির। অতিলৌকিক বিষয়বস্তু নিয়েই তৈরী হয়েছে ধারাবাহিকটি। যেটি বাংলা ধারাবাহিকে আগে দেখা যায়নি। ধারাবাহিকের বিয়ের ট্র্যাক নিয়ে নায়িকার সাজ পোশাক নিয়ে লাগাতার ট্রোলিং হয়ে চলেছে।

ভিএফেক্স (VFX)- এর জন্য অনেকবার ট্রোল হয়েছে ধারাবাহিকটি। ‘পঞ্চমী'(Panchami) একবার তাঁর আধা মানুষ আর আধা সাপের বেশে জলের মধ্যে সাঁতার কাটছিল সেটি দেখে অনেকে কমোডের টিকটিকির সাথেও তুলনা করেছে অনেকে। তবুও ধারাবাহিকের নির্মাতাদের কোনো টনক নড়ে নি। মেগা সিরিয়াল (Mega serial) প্রায়ই অস্বাভাবিক বিয়ে দেখানো হয়। কখনো মালা উড়ে গিয়ে গলায় পড়ে তো কখনো সিঁদুরের থালা থেকে সিঁদুর নায়িকার মাথায় পড়ে।

‘পঞ্চমী’-তেও সেটাই দেখানো হল আবার। ‘পঞ্চমী’-তে দেখানো হয়েছে যে ধারাবাহিকের নায়ক অর্থাৎ কিঞ্জল পঞ্চমী এবং খলনায়িকা চিত্রা-কেও সিঁদুর পড়িয়ে বিয়ে করেছেন। সেটি আবার এক মণ্ডপেই। এই কাণ্ড দর্শকেরা অবাক হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন যে এখন দুই নাগিন মিলে চুলোচুলি করবেন।

কেউ কেউ আবার ‘পঞ্চমী’-কে ‘গাঁ’জাঞ্চমী’-র নাম দিয়েছেন তাকে। এই ব্যাপারে ধারাবাহিকের নায়িকা সুস্মিতা দে বলেছিলেন যে যে যতই খারাপ বলুক বনা কেন, তিনি এগুলো কথায় কান দেননা। তাঁর মতে খারাপ বলা মানেই সেই ধারাবাহিকটি নিয়ে চর্চা করা। এমন আটপৌরে শাড়ি পড়া নাগিন দেখে এক সময় খুব হাসির রোল উঠেছিল নেটপাড়ায়।

আজ সেই সবকিছুকে উলটপালট করে দিয়েছে পঞ্চমীর নতুন লুক। ফুলের দেবী রূপে পঞ্চমীর নতুন সাজপোশাকে মেতেছে ভক্তরা। তার আগুন লুকে মুগ্ধ হয়েছেন সেই সব সমালোচকরাও যারা এক সময় বেজায় হাসাহাসি করেছে পঞ্চমীকে নিয়ে। এতদিন পরে সব হাসাহাসির উপযুক্ত জবাব দিয়েছে পঞ্চমী।

Back to top button