ছোটপর্দার সবচেয়ে সুন্দর চরিত্রের নায়ক মেয়েবেলার নির্ঝর! তার মতোই চরিত্র হওয়া উচিত একটি ছেলের, ডোডোর প্রশংসায় পঞ্চমুখ দর্শক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’ (Meyebela) নাকি মাত্র ৪ মাসেই শেষ হয়ে যাচ্ছে। এই সংবাদে সকলেই বিমর্ষিত হয়েছিল। কিন্তু যখন শোনা গেল, মেয়েবেলা শেষ হচ্ছেনা, তখনই উচ্ছসিত হলেন অনুরাগীরা। শুধু মেয়েবেলার অস্তিত্ব সংকটে খুশি হয়েছেন এমনটা নয়, মেয়েবেলার বীথি চরিত্রের আমূল পরিবর্তন দেখেও খুশি হচ্ছেন অনুরাগীরা। ধারাবাহিকে এসে গেছে অনেক রকম টুইস্ট।
বীথির পজিটিভ সত্তা আর চাঁদনীর নেগেটিভ সত্তা প্রকাশ পাচ্ছে সাম্প্রতিক কাহিনীতে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, মৌ পারিবারিক কারণে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে, বীথি তাঁকে যেতে দেয়না। তাই মৌ বাড়ি ছেড়ে চলে যায়নি, তবে সে বীথিদের সাথে নেই, সে রয়েছে একতলায়। একতলায় থাকা নিয়ে মৌ-ডোডো-বীথি কেউই ভালো নেই। ডোডো মৌকে নিয়ে চিন্তিত।
অন্যদিকে এই সুযোগকে কাজে লাগায় চাঁদনী। ডোডোর অবস্থা শুনে ডোডোর কাছে হাজির হয়। ডোডো যেতে চায়না, ডোডোকে প্রায় জোর করেই বাইরে নিয়ে যায়। চাঁদনী যখন মৌকে নিয়ে খারাপ কথা বলতে যায়, ডোডো তাকে বলতে দেয়না, চাঁদনীকে কথা শোনায়। মৌয়ের ব্যাপারে কোনো খারাপ কথা শুনতে নারাজ সে। বর্তমানে মৌ আর ডোডোর মাঝে তৈরি হওয়া ফাটলকে পুরো দমে কাজে লাগানোর চেষ্টায় আছে চাঁদনী।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, চ্যানেল প্রকাশ করলো ‘মেয়েবেলা’ সম্প্রচারের সময়, জানতে ক্লিক করুন এখানে
কিন্তু এদিনের পর্বে চাঁদনী যে এসব করে কিছুই পাবে না তা স্পষ্ট জানাল ডোডো। তাদের মধ্যে এই বিবাদ দেখে যখন চাঁদনীর বাবা এসে বলে তোমরা এসব কি শুরু করেছো। তখন ডোডো উত্তর দেয় সত্যিটা বোঝা শুরু হলো হয়তো আজ থেকে। তখন চাঁদনী জিজ্ঞাসা করে কিসের সত্যি। তখন ডোডো বলে এখনই তুমি আমার এটুকু সম্মান করতে পারছ না তাহলে সারাজীবন একসাথে থাকবে কীকরে?
সে আরো বলে এই মুহূর্তে সে আর মৌ বিবাহিত। পরবর্তীতে যদি কোনদিন এমন পরিস্থিতি আসে যে তারা ডিভোর্স করবে তাহলে দুজন দুজনকে প্রথমে সসম্মানে বিদায় দিয়ে তারপর নতুন জীবন শুরু করবে তারা। ডোডো বলে আমি ভুলিনি আমি বিবাহিত। তাই আমার পক্ষে চাঁদনীকে বিয়ে করা বা সংসার করার স্বপ্ন দেখানো সম্ভব নয়। এই সব কিছুই স্পষ্ট জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ডোডো। তার স্পষ্টবাদী কথায় আরো একবার দর্শকদের মন জয় করে নেয় নির্ঝর।

