টম বয় থেকে আদর্শ বাড়ির বউ! আবার দায়িত্ববান পুলিশ অফিসার সঙ্গে কর্তব্যপরায়ণ বোন সব কিছুতেই সেরা বনি! যত দিন এগোচ্ছে বনি চরিত্রটির প্রশংসায় পঞ্চমুখ দর্শক

শুরুর পর থেকে দর্শক মনে জায়গা করে নেয় ‘গাঁটছড়া’। সে প্রমাণ মিলছে টিআরপি (TRP) তালিকায়। বেশ কয়েক সপ্তাহ শীর্ষে ছিল এই মেগা। তবে ধীরে ধীরে রেটিং কমে একেবারে তলানীতে পৌঁছেছে এই মেগা।সোনা যাচ্ছে কম রেটিংয়ের জন্যেই ‘গাঁটছড়া’ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

স্নিগ্ধা বসু ও সানি রায়ের প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এবং সৌমেন হালদারের পরিচালনায় শুরু হয় ‘গাঁটছড়া’। মুখ্য চরিত্রে রয়েছেন শোলাঙ্কি রায়, শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রিয়াজ লস্কর।

খড়ি এবং ঋদ্ধির খুনসুটি মনে ধরছে দর্শকের। আর সেই কারণেই TRP লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া ধারাবাহিক। তবে শুধু লিড কাস্টিং নয়। বরং সিরিয়ালের প্রতিটি চরিত্রই সপ্রতিভ। সেই কারণেই এই ধারাবাহিকের সবকটি চরিত্রকে দর্শক পছন্দ করছে। বিশেষত গাঁটছড়ার বনিকে পছন্দ করছেন অনেকেই। এই চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা গোস্বামী। শার্ট, ডেনিম জিন্স পরেই পর্দায় উঁকি দেয় বনি। টমবয় বনির মাথায় সবসময় থাকে টুপি। তবে ব্যক্তিগত জীবনে বনি অনুষ্কা কিন্তু একেবারে আলাদা।

 

View this post on Instagram

 

A post shared by Anushka Goswami (@anushkagoswami__)

মাত্র একুশ বছর বয়সে আকাশ আটের ‘দীপাবলির সাতকাহন’ ধারাবাহিকে অভিনয়ে ডেবিউ করেছিলেন অনুষ্কা। যদিও ‘গাঁটছড়া’-র বনি হিসাবে অল্প কয়েক দিনের মধ্যেই তিনি সর্বাধিক পরিচিতি পেয়েছেন। বর্তমানে তার বনে চরিত্রটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। তার হাঁটাচলা কথা বলার স্টাইল জামা কাপড় সর্বোপরি তার অভিনয় সমস্ত কিছুই মন কেড়েছে দর্শকদের। তার অভিনয়ের প্রশংসা করে দর্শকরা বলছেন এক একটা চরিত্রে এক একটা সময় বনের অভিনয় অভিব্যক্তি যেভাবে পরিবর্তন হয় তা অসামান্য।

 

View this post on Instagram

 

A post shared by Ssohini (@sohini1609)

তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন- ‘বনির (Anushka di) অভিনয় যত দেখছি ততই মুগ্ধতা বাড়ছে। বনি যখন সাধারণ ঘরোয়া স্টাইল এ থাকে তখন তার হাঁটা চলার স্টাইল দেখবেন, আর বনি যখন অন ডিউটি অবস্থায় পুলিশ ড্রেস এ থাকে তখন তার হাঁটা চলার স্টাইল দেখবেন। দেখলেই পরিষ্কার বোঝা যায় এত ছোট ছোট ডিটেলস গুলো কতো সুন্দর ভাবে মেন্টেন করছে অনুষ্কা দি। তার প্রত্যেকটা ছোটো ছোটো অভিব্যক্তি ডায়লগ সব অসাধারন এবং খুব ন্যাচারাল। আমার দেওয়া প্রত্যেকটা ছবি তে বনির এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করুন। শুধু একটাই কথা বলবো, প্রাউড টু বি এ ফ্যান অফ অনুষ্কা দি।’

 

View this post on Instagram

 

A post shared by Anushka Goswami (@anushkagoswami__)

Back to top button