মুখ্য নায়িকাকে পিছিয়ে ফেলে দর্শকের মন জয় করছে পার্শ্ব চরিত্র! একদিকে ‘জগদ্ধাত্রী’র কৌশিকী এবং অন্যদিকে ‘মুকুটে’র দোল, দুজনকে দেখতেই টিভির পর্দায় ভিড় জমান দর্শকরা

নিত্যদিন নতুন নতুন ট্রেন্ড নিয়ে হাজির হচ্ছে জগদ্ধাত্রী। গল্পটি একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং একটি ধনী ছেলেকে ঘিরে জড়িত যারা উভয়ই বন্ধু এবং অপরাধ কর্মকর্তা। জগদ্ধাত্রী একজন সিক্রেট ক্রাইম ব্রাঞ্চ অফিসার কিন্তু তার আসল পরিচয় কেউ জানে না। জগদ্ধাত্রী মুখার্জি (নী সান্যাল) ওরফে জস সান্যাল – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার হিসেবে অঙ্কিতা মল্লিক, দেব এবং শিখার মেয়ে, স্বয়ম্ভুর স্ত্রী, মেহেন্দির সৎ বোন। স্বয়ম্ভু মুখার্জির চরিত্রে সৌম্যদীপ মুখার্জি – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার, জগদ্ধাত্রীর স্বামী, উৎসবের সৎ ভাই।

ঘটনাচক্রে স্বয়ম্ভুর সৎ মা বৈদেহি দেবী জগদ্ধাত্রী কে সবার সামনে আরো ছোট করতে নানারকম অসৎ কাজে লিপ্ত হয়। নানারকম ভাবে দুজনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে। স্বয়ম্ভুর দিদি অর্থাৎ কৌশিকী তাদের সম্পর্কের ফাটলে একপ্রকার মলমের কাজ করে। প্রথম থেকেই কৌশিকীর জগদ্ধাত্রী পাশে দাঁড়ানো বিষয়টি মন শুয়েছিল দর্শকদের। সে আরো একবার জগদ্ধাত্রী কে সাহায্য করে তার সৎ শাশুড়ির অসৎ পরিকল্পনার পর্দা ফাঁস করে তাদের সম্পর্ককে পুনরায় স্বাভাবিক করে তুলতে। তার দিদির চরিত্রটি বেশ পছন্দের হয়ে উঠেছে দর্শকমহলে। রুপসার কার্যকলাপ এই ধারাবাহিকটিকে অনেকটাই উপরে পৌঁছে দিয়েছে।

Bengali television
এরপর আসা যাক অন্য এক জনপ্রিয় ধারাবাহিক মুকুটের কথায়। নারী যেমন গৌরীর রূপ, তেমনই আবার চণ্ডীর অবতার। এই বার্তা নিয়েই নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut)। নাম ভূমিকায় ‘মাধবীলতা’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। আর এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। এর আগে ‘খেলাঘর’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেতাকে।

নতুন সিরিয়াল আসা মানে সিরিয়াল প্রেমীদের কাছে এক আনন্দের খবর। তার ওপর তা যদি আবার অনুগামীদের পছন্দের নায়ক নায়িকারা থাকেন তাহলে তো আর কোনও কথাই নেই। ফের জি বাংলায় পর্দায় ফিরছেন আপনাদেরই প্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। শ্রুতি- গৌরব, তিয়াসা ও নীলের পর এবার পর্দায় ফিরছে সকলের প্রিয় কড়িখেলা ধারাবাহিকের পারমিতা ও অপূর্ব। তাদের রসায়ন যেন ভুলতেই পারছেন না দর্শকরা। এবার শ্রীপর্ণা ও আনন্দ ঘোষকে একসঙ্গে দেখা যাচ্ছে এক নতুন ধারাবাহিকে। ধারাবাহিকের নাম ‘মুকুট’।

অল্প কিছুদিনের মধ্যেই মুকুটের শ্রীপর্ণা আর জগদ্ধাত্রীর কৌশিকী তাদের অসাধারণ অভিনয়ের মধ্যে দিয়ে অনেকটাই কাছের হয়ে উঠেছে দর্শকদের। দর্শকের মনের দাগ কেটেছে দুই ধারাবাহিকের দুই অভিনেত্রী। এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করে বলেছেন – ‘জগদ্বাএী ধারাবাহিকের কৌশিকী মানে রূপসা আর মুকুট ধারাবাহিকের দোল মানে শ্রীপর্ণা লিডদের চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছে।’

Back to top button