প্রথমেই হিট ছিল পঞ্চমী, তাইজন্য সন্ধ্যাতারার নায়িকার লুক হুবহু নকল করে দিলেন লেখিকা! উঁচু শাড়ি এবং গলায় মাদুলি নিয়েই কি জিতবেন টিআরপি?

আজ সকালেই স্টার জলসার তরফ থেকে প্রকাশ করা হয়েছে অন্বেষা হাজরা এবং অমৃতা দেব ও সৌরজিৎ ব্যানার্জি অভিনীত ধারাবাহিক সন্ধ্যাতারার প্রথম প্রোমো। অনেকদিন ধরেই জল্পনা ছিল চুনি পান্নার পরে আবার একবার সাহানা দত্তের হাত ধরেই স্টার জলসায় ফিরছে অন্বেষ হাজরা। আর সেই জল্পনা সত্যি করেই সন্ধ্যাতারার প্রোমো এলো আজকে।

প্রথম প্রোমোর ঝলক দেখে যা বোঝা যাচ্ছে তাতে দুই বোন সন্ধ্যা এবং তারা। সন্ধ্যা মেজো মেয়ে হওয়ায় সে বোনের পড়াশোনার জন্য মাঠে-ঘাটে চাষ করে সারাদিন কষ্ট করে উল্টোদিকে ছোট বোন পড়াশোনা করে কলকাতায়। দুজনেই একে অপরকে অত্যন্ত ভালোবাসে। একে অপরের জন্য ভগবানের কাছে প্রার্থনাও করে কিন্তু ভাগ্যের ফেরে তারা দুজন পছন্দ করে একই মানুষকে।

তবে আসল নায়কের নায়িকা যে কে হতে চলেছে তা একেবারেই পরিষ্কার নয় দর্শকদের কাছে। প্রোমো সামনে আসতেই দু ভাগে ভাগ হয়ে গেছে দর্শক। একাংশ অত্যন্ত খুশি আবার একবার অন্বেষা হাজরা কে স্টার জলসার পর্দায় দেখে এবং তাদের খুবই ভালো লেগেছে সন্ধ্যা তারার প্রথম ঝলক। কিন্তু আর একাংশের মত আবার একবার ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে স্টার জলসা। যেটা একেবারেই ভালো না উল্টে স্বাভাবিক সম্পর্কই নিয়ে আসতে পারতো!

তবে এবার দর্শকদের মধ্যে থেকেই আরো একটি কথা উঠে এলো। প্রসঙ্গত এরই মধ্যে মোটামুটি অনেকেই জেনে গেছেন যে মিসিং স্ক্রিউ প্রোডাকশন হাউজের হতে চলেছে এই ধারাবাহিকটি আর এটিকে লিখেছেন লেখিকা সাহানা দত্ত। যার লেখা আরো একটি ধারাবাহিক ইতিমধ্যে স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে যার নাম পঞ্চমী। এই অতি অলৌকিক গল্পের উপর ভিত্তি করে ধারাবাহিকটি শুরুর প্রথম দিকে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।

আর এবার অন্বেষা হাজরা অর্থাৎ পর্দার সন্ধ্যার লুক দর্শকদের মনে হয়েছে একেবারে পঞ্চমীর প্রথমদিকের লুকের মত। তবে দর্শকদের কিছু ভুল মনে হয়নি তা দুজনের ছবি পাশাপাশি দেখলে আপনার মনে হবে। একই রকম ভাবে চুলের স্টাইল থেকে শুরু করে গলায় মাদুলি উঁচু করে শাড়ি সবকিছু। তাই এক দর্শক বলছেন তবে কি পঞ্চমী যেহেতু প্রথম সপ্তাতেই টিআরপি তালিকায় অত্যন্ত ভালো করেছিল এবং চ্যানেল টপার হয়েছিল তার জন্য ই সেই একই লুক নিয়ে সন্ধ্যাতারার নায়িকাকে নিয়ে এসেছিল লেখিকা? তবে যদিও সেটা হয়ে থাকে পরবর্তী দিনেই দেখা যাবে সন্ধ্যাতারা ধারাবাহিকটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারল।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button