উড়ন্ত সিঁদুর বা লিপস্টিক বিয়ে সব এখন অতীত! এবার এক বরের সঙ্গে দুই কনে ঘুরবে সাত পাক! মানুষদের পর এবার নাগ-নাগিনীদের প’র’কী’য়া, ‘পঞ্চমী’র নতুন প্রোমো আসতেই ট্রোল শুরু

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একটি অতি অলৌকিক ধারাবাহিক হল ‘পঞ্চমী’। স্টার জলসার এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে তবে দিনে দিনে তার জনপ্রিয়তা কিছুটা ফিকে হয়েছে। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্তকে। সেই সঙ্গে এই মুহূর্তে ধারাবাহিকের সবচেয়ে বড় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সিঞ্জিনি চক্রবর্তী। নাগ নাগিনীদের নিয়ে গড়ে ওঠা এই গল্প একেবারেই এক অন্য ধারার কাহিনী অবলম্বনে গড়ে উঠেছে।

এখানে নায়িকা পঞ্চমী একজন ইচ্ছাধারী নাগিনী যে ছোট থেকে মানুষদের মধ্যে বড় হওয়ার ফলে নিজের আসল পরিচয় জানতে পারেনি কিন্তু বর্তমানে সে জেনে গেছে যে তার মধ্যে কী কী ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে নায়ক কিঞ্জলের ওপর নাগ-নাগিনীদের ক্ষোভ রয়েছে তার কারণ নাগ নাগিনীরা মনে করে তাদের রানীমা অর্থাৎ পঞ্চমীর মাকে কিঞ্জল খু’ন করেছে। যার জন্য তারা সেই খু’নের বদলা নিতে চাইছে কিন্তু পঞ্চমী কিছুতেই এটা মেনে নিতে পারছে না। তার তীব্র বিশ্বাস যে কিঞ্জল কখনোই এমন একটা অপরাধ করতে পারে না। যার জন্য যখনই সাপেরা কিঞ্জলের ক্ষতি করতে আসে তখনই পঞ্চমী তাকে ঢাল হয়ে বাঁচায়।

কিন্তু সম্প্রতি এক নাগ মাতা এবং চিত্রা অর্থাৎ কালনাগিনী কিঞ্জলকে মারার জন্য নতুন চক্রান্ত করেছে। যেখানে তারা কিঞ্জলের সঙ্গে চিত্রার বিয়ে দেওয়ার পরে তাকে মেরে দেবে এবং তার পরিবারকে মেরে দেবে। কিন্তু পঞ্চমী এটা কিছুতেই হতে দেবে না যার জন্য বিয়েতে এসে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে সে এবং চিত্রার আসল রূপ সকলের সামনে আনার চেষ্টা করছে। তবে বারবার কোন না কোন কারণ দেখিয়ে সকলের সামনে নিজেকে ঠিক প্রমাণ করে দিচ্ছে চিত্রা। এই নিয়েই গল্প এগিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি এক নতুন প্রোমো এসেছে এই ধারাবাহিকের যা দেখে রীতিমতো ট্রোলের সম্মুখীন হতে হয়েছে।
প্রসঙ্গত নতুন প্রোমোতে দেখা গেছে চিত্রা এবং কিঞ্জলের বিয়ের দিন পঞ্চমী বুদ্ধি করে আগুনের মধ্যে বেশি করে ধুনো দিয়ে দিয়েছে যার ফলে আগুনের তাপ আরো তীব্র হয় এবং ধুনোর গন্ধে চিত্রার কালনাগিনী রূপ সকলের সামনে আসে। আর সেই অনুযায়ী যখনই কিঞ্জল এবং চিত্রা সাত পাক ঘুরতে যাবে এমন সময় চিত্রার শরীর খারাপ করতে লাগে এবং তাদের গাঁটছড়াটা খুলে যায়। আর তখনই পঞ্চমী চিত্রার হাত ধরে বলে ধোঁয়াতে আমারও কষ্ট হয় কিন্তু চলো আমি তোমার হাত ধরে সাত পাক ঘুরিয়ে দিচ্ছি। তারপরেই তারা তিনজন অর্থাৎ পঞ্চমী, চিত্রা এবং কিঞ্জল সাত পাক ঘুরতে থাকে। এই দেখেই দর্শকরা আবার একবার ট্রোল করতে শুরু করেছে বাংলা ধারাবাহিককে।
View this post on Instagram
এর আগে বহুবার অদ্ভুতভাবে বিয়ে হওয়া নিয়ে বারংবার ট্রোল হতে দেখা গেছে বাংলা ধারাবাহিকের গল্পকে। কখনো উড়ন্ত সিঁদুর, কখনো উড়ন্ত মালা আবার কখনো উড়ন্ত হলুদ সম্প্রতি সময়ে তো আবার লিপস্টিক বিয়ে থেকে শুরু করে নিজে নিজে সিঁদুর পড়া এই সবকিছুই দেখানো হয়ে গেছে। কিন্তু এবার দেখানো হলো একটা বরের সঙ্গে দুজন সাত পাকে ঘুরছে। অর্থাৎ এতদিন মানুষদের মধ্যে দুটো তিনটে করে বিয়ে এবং প’র’কী’য়া দেখে সাধ মিটছে না ধারাবাহিক নির্মাতাদের এবার নাগ-নাগীনীদেরও সেই একই দলে ফেলে দিল। দর্শকদের মতে এবার চিত্রার মাথায় যদি সিঁদুর নাও পরায় কিঞ্জল তাও সাত পাকে ঘুরেছে বলে সে নিজেকে কিঞ্জলের বিয়ে করা বউ মনে করবে। আর তখনই কিঞ্জলের দুটো বউ হয়ে যাবে। অবশ্য পুরোটাই দর্শকদের অনুমান এবং তারা মজা করেই লিখছে। পরবর্তী দিনেই দেখা যাবে পঞ্চমী ধারাবাহিকে নতুন কী মোড় আসতে চলেছে!

