এবার ফড়িং-এরও যমজ বোন! জনপ্রিয়তা ফেরাতে এখন নায়িকার ডবল রোলই ভরসা! ‘আলতা ফড়িং’য়ের নয়া মোড় দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক

স্টার জলসার একটা সময়ের জনপ্রিয় ধারাবাহিকের নাম হল ‘আলতা ফড়িং’ (Alta Foring)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী খেয়ালী মন্ডল এবং অভিনেতা অর্ণব মুখার্জিকে। কিন্তু কিছুদিন আগেই গল্পের নায়ক পরিবর্তন করা হয়েছে আর এখন নায়ক হিসাবে দেখা যায় অভিনেতা অভিষেক বোসকে। তবে নায়ক পরিবর্তনের জন্য গল্পটিকে যেভাবে ঘোরানো হয়েছে তা দর্শকরা একেবারেই পছন্দ করতে পারছিল না। যার জন্য আলতা ফড়িং ধারাবাহিকের টিআরপি তালিকায় ফল অনেকটাই কমে গিয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের সম্মুখীন হতে শুরু হয়েছিল। কিন্তু এবার আবার একবার গল্পের মোড় ঘোরানো হলো ফড়িংয়ের ডবল রোল এনে।

গল্প শুরু হয়েছিল একটি গ্রামের মেয়ে যে চায় জিমন্যাস্টিকে নিজের ক্যারিয়ার গড়তে সেই নিয়ে। তবে তার পাশাপাশি সে তার মায়ের সাথে হওয়া অন্যায়ের জন্য লড়াই করছিল।তারপর নায়ক অভ্র তাকে বিয়ে করে শহরে নিয়ে আসে এবং জিমন্যাস্টিকে ক্যারিয়ার গড়তে সাহায্য করে। এমনকি তার মাকে সুবিচার দিতেও প্রাণপণ চেষ্টা করে। অভ্র চাকরি করত একটি ব্যাংকে। এরপরেই দুর্গাপুজোর বিসর্জনের দিন অভ্র জলে ডুবে যায় সবাই ভাবতে থাকে যে অভ্র আর বেঁচে নেই কিন্তু পরে জানা যায় যে সে অনেক কোটি টাকার জালিয়াতির কেসে ফেঁসে গেছে, যার জন্য সে পালিয়ে বেড়াচ্ছে।

আর এরপরেই ধারাবাহিকে অভ্র চরিত্রটিকে একেবারে নেতিবাচক একটি চরিত্রে পরিণত করে দেওয়া হয়। যে অভ্র প্রথম থেকে ফড়িংকে সবসময় আগলে আগলে রাখত এবং সবকিছুতে তার পাশে দাঁড়াতো সেই কিনা ফড়িং এর জন্য সবচেয়ে বড় বাঁধার সৃষ্টি করতে শুরু করল। এমনকি ফড়িং এর প্রাণহানির চেষ্টা করল। আর তখনই গল্পে প্রবেশ করে দ্বিতীয় নায়ক অর্জুন যে পরবর্তীকালে জানা যায় অভ্রর জেঠুর ছেলে যে অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। এরপর অর্জুনের সঙ্গে ফড়িংয়ের বিয়ে হয় এবং অভ্র, ফড়িং এবং অর্জুন দুজনকেই মেরে ফেলার চেষ্টা করতে থাকে।

কিন্তু তার মাঝে ফড়িং অন্তঃসত্ত্বা হয় এবং জানা যায় যে তার গর্ভে অভ্রর সন্তান। যাকে অর্জন মেনে নেয় কিন্তু বাচ্চাটা হওয়ার আগে অভ্র ফড়িংকে কিডন্যাপ করায় এবং বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে অন্য একটি জায়গায় দিয়ে দেয়। এই নিয়ে এতদিন গল্প এগিয়ে যাচ্ছিল তবে এই ট্র্যাকটাকে একেবারেই পছন্দ করতে পারছিল না দর্শকরা। নানা ভাবে সমালোচিত এবং কটাক্ষ হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সম্প্রতি গল্পে দেখা গেল এক নয়া মোড়, যেখানে হঠাৎ করেই ফড়িং এর এক যমজ বোনের উৎপত্তি হল।

প্রসঙ্গত গত পর্বে দেখা গেছে রাধারানীর কাছে এক মহিলা এসে জানায় যে তার ফড়িং এর সঙ্গে যে যমজ মেয়ে হয়েছিল সে এখনো বেঁচে রয়েছে। আর তারপরেই আসন্ন পর্বে দেখা যাবে ফড়িং এর মতোই দেখতে কিন্তু একেবারে অন্য চালচলন ফড়িংয়ের বোনের। যা দেখে দর্শকরা নকল করার অভিযোগ এনেছে আলতা ফড়িং এর ওপর। সেই সঙ্গে অনেকে বলছে এখন ডবল রোলের ট্রেন্ড চলছে। এই নিয়ে এক নেটিজেন লিখেছে, “এই বেলা আর কপি হয় না।যত কপি মিঠাই এর বেলায় আর কি গাঁজা ঢেলেছে ভাইইইই হাঁসতে হাঁসতে শেষ। ফড়িং এর আবার যমজ বোন উফফফফফ।”

Back to top button