“তোমার স্বামী ছেড়ে দিলো তোমাকে নাকি ক্লান্ত হয়ে গেছে” কুরুচিকর মন্তব্য করা হচ্ছে ধারাবাহিকে, ‘গুড্ডি’ ধারাবাহিকের নায়কের সংলাপ শুনে রেগে লাল দর্শক

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হলো লীনা গাঙ্গুলীর লেখা স্টার জলসা ‘গুড্ডি’। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি এবং অভিনেতা রনজয় বিষ্ণুর জুটি দর্শকদের ভালো লাগলেও শুরু থেকে ধারাবাহিকে এত বেশি পরিমাণে পরকীয়া এবং অন্যান্য বিতর্কিত বিষয় দেখানো হয়েছে যেগুলি সচরাচর জনসমাজে মেনে নেওয়া যায় না বলে দাবি করে দর্শকরা।
এতদিন এই ধারাবাহিকে দেখা যেত শিরিন, গুড্ডি এবং অনুজ এই তিনজনের ত্রিকোণ সম্পর্কের কাহিনী। এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে আরো এক চরিত্র যুধাজিত। তাকে নিয়ে এখন গল্পে এগিয়ে যাচ্ছে। প্রথম দেখে এই চরিত্রটিকে দর্শক বেশ ভালোভাবে নিলেও কোথাও গিয়ে সে যেন মাথা নিচু করছে ভালোবাসার কাছে এটা ভালো লাগলেও তার ভালোবাসাকে ব্যবহার করছে গুড্ডি এমনটাই মতামত দর্শকদের।
দেখা গেছে যুধাজিত এবং গুড্ডির বিয়ে হয়েছে কিন্তু বিয়ের বেশকিছু অনুষ্ঠান গুড্ডি করতে ইচ্ছুক হয়নি। যা নিয়ে একটা নাটকীয় বিয়ের পর্ব মিটেছে। সেটা নিয়ে প্রচুর হাসাহাসি এবং কটাক্ষ হয়েছে। আর এখন তাদের ফুলশয্যার পর্ব চলছে। কিন্তু সেই পর্বতেও একের পর এক নাটকীয় মোড়। কোনোটাতেই যেন শান্তি নেই গুড্ডি আর অনুজের।

এখন দেখানো হচ্ছে অনুজ গিয়ে যুধাজিৎ এবং গুড্ডির ফুলশয্যার ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কান পেতে শুনছে ওরা কী বলছে। আর তখনই ফুলশয্যার ঘর থেকে বেরোয় গুড্ডি এবং তাদের দুজনের সামনাসামনি দেখা হয়ে যায়। তারপরেই একের পর এক অস্বস্তিকর কথা বলতে শুরু করে অনুজ যেগুলি একদিকে দাড়িয়ে শিরিন এবং অন্যদিকে যুধাজিৎ শুনতে পায়। এবার এই কথাগুলো টিভির পর্দায় বলার জন্য নেটিজেনরা নানারকম কটাক্ষ করছে এই ধারাবাহিককে।
সেখানে অনুজ গুড্ডিকে বলে,”ফুলসজ্জার রাতে তুমি বাইরে? তোমার হাজব্যান্ড ছেড়ে দিলো তোমাকে? নাকি ক্লান্ত হয়ে গেছে” যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে। নেট দুনিয়ায় কেউই পছন্দ করছে না।
একজন মন্তব্য করেছে,”আমি এখন আর দেখি না জঘন্য নাটক”, অন্যজনের মন্তব্য,”সিরিয়াল ইতিহাসে মনে হয় এতো নোংরামি আসেনি।” আরেকজন বলছে”খুব কুরুচিপূর্ণ কথাবার্তা” অন্য এক নেটিজেন বলেন, “টেলিভিশন ড্রামাতে এসব কি বলে রে ভাই, ওয়েব সিরিজ হইলেও বুঝতাম”।

