সূর্যর ডাক্তারি পাশ করার কলেজ আর সোনা রুপার স্কুল এক! সূর্যর কলেজ দিনের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই হাসির রোল নেট দুনিয়ায়

বর্তমানে টিআরপি তালিকার দিক থেকে বাংলা ধারাবাহিকের মধ্যে সেরার সেরা ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পরার পর থেকেই টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখল করে রয়েছে এই ধারাবাহিকটি। শুরু থেকেই ধারাবাহিকের গল্প দর্শকদের কাছে ভীষণ প্রিয়। এছাড়া সূর্য দীপার রসায়ন নিয়ে কখনোই কেউ খারাপ বলেনি। তবে বহুদিন হয়ে গেছে তাদের দুজনকে একসাথে দেখা যায় না।
সূর্যর বন্ধু মিশকার জন্য তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। চক্রান্ত করে সূর্যর মনের মধ্যে সন্দেহের বীজ বুনে দিয়েছে মিশকা। আর তার ফলে বহু বছর তারা একসাথে আর নেই। তবে তাদের দুজনের দুই যমজ মেয়ে হয়েছে। একজন রয়েছে দীপার কাছে এবং অন্যজন রয়েছে সূর্যর কাছে। বর্তমানে গল্পে দেখা গেছে দুই মেয়েই মা-বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু একে অপরের পরিচয় নিয়ে এখনো সত্যির সম্মুখীন হয়নি কেউ।
তাই এই ধারাবাহিক নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়াতে নানা রকম চর্চা দেখতে পাওয়া যায়। যতদিন যাচ্ছে দিনে দিনে দর্শকের মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ায় নানা রকম ফ্যান পেজ দেখতে পাওয়া যায় আর সেখানেই নিজেদের পছন্দের সিরিয়াল নিয়ে কথা বলেন ভক্তরা। কখনো মজা বা কখনো ধারাবাহিককে কেন পছন্দ হচ্ছে বা হচ্ছে না এসব কিছু নিয়েই কথা বলতে দেখা যায় ভক্তদের।
সম্প্রতি এমনই একটি ফ্যান পেজে ‘অনুরাগের ছোঁয়া’র একটি পুরনো দৃশ্যের ফটো দিয়ে এক অদ্ভুত মজার কথা বলা হয়েছে। প্রসঙ্গত ধারাবাহিকের একটি দৃশ্যের ছবি তুলে ধরে দেখানো হয়েছে সূর্য তার বান্ধবীর সঙ্গে সে যে কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে সেই কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু অদ্ভুতভাবে সেই কলেজটা পুরো সোনা রুপার স্কুলের মত দেখতে।
প্রসঙ্গত বর্তমানে সোনা রুপার স্কুলের সামনে বহু দৃশ্য দেখা যায় এই ধারাবাহিকের। তার কারণ তারা যে স্কুলে পড়ে সেই স্কুলেই দীপা আবার কাজ করে। আর সেখানে দীপা তাদেরকে খাওয়াতে যেত। তাই এই স্কুলটি খুবই চেনা দর্শকের। যা দেখে রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক। এক দর্শক মজা করে লিখেছেন “তাহলে সূর্য সোনা-রুপার স্কুলেই ডাক্তারি পাশ করেছে “। তবে এইসব নিয়ে মজা হলেও সকলেই জানে এটি ধারাবাহিক আর এখানে সবকিছুই কৃত্রিম। তাই বর্তমানে এই ধারাবাহিকের গল্পের জন্যই দর্শকের কাছে দারুন ভাবে জনপ্রিয়।

